বিশিষ্ট ব্যবসায়ী হাজী আতাউর রহমান আর নেই : দাফন সম্পন্ন

post-title

মরহুম আতাউর রহমান (ফাইল ছবি)

‎সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, বন্দরবাজার সিটি হার্ট মার্কেট ও বটেশ্বরস্থ পিউলী সুপার মার্কেটের স্বত্বাধিকারী হাজী আতাউর রহমান আর নেই।

শনিবার (২৫ জুলাই) দুপুর ১টা ৪৫ মিনিটে সুবহানীঘাটস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

‎তিনি মৌবন, সোবহানীঘাট নিবাসী মরহুম আব্দুল লতিফ মার্চেন্টের (মূল বাড়ি: পুরানলেন, সিলেট) একমাত্র পুত্র। ‎মরহুমের জানাজার নামাজ শনিবার বাদ এশা হযরত শাহজালাল (রহ.) দরগাহ মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  এরপর দরগাহ গোরস্থানেই তাকে দাফন করা হয়।

এসএ/সিলেট