বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে কানাইঘাটে...
কানাইঘাট প্রতিনিধি: “তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে...
ছবি সংগৃহীত
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট মহানগরীর নায়েবে আমীর হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন বলেছেন, ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যই আমরা শহীদী কাফেলা জামায়াতে ইসলামীতে শামিল হয়েছি।
ছাত্রজীবনে আমরা ইসলামী আন্দোলনকে জীবনের লক্ষ্য হিসেবে মেনে নিয়েছি। তাই আমরা আমৃত্যু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল। জীবনের শত ব্যস্ততার সাথে সমন্বয় করে দ্বীনি দায়িত্ব পালন করে যেতে হবে। দেশ, জাতি ও উম্মাহর কল্যাণে যেকোনো কঠিন পরিস্থিতিতে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দকে সর্বোচ্চ ত্যাগের মহিমায় অতীতের মতো এগিয়ে আসতে হবে। ইনশাআল্লাহ এ দেশে ইসলামী আন্দোলন বিজয়ী হবে।
তিনি শনিবার (৬ জুন) রাতে মহানগরীর কোতোয়ালী পূর্ব থানা জামায়াতের উদ্যোগে সাবেক ছাত্রশিবির নেতৃবৃন্দদের নিয়ে অনুষ্ঠিত ঈদ প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত প্রীতি সমাবেশে ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল নেতৃবৃন্দ অংশ নেন।
কোতোয়লী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজুমদারের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিব আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রীতি সমাবেশে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার ও জামায়াত নেতা হাফিজ মাওলানা মোশাহিদ আহমদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- থানা জামায়াতের দায়িত্বশীল এডভোকেট জুনেদ আহমদ, সাবেক ছাত্রনেতা সিদ্দিক আহমদ, ওয়ার্ড দায়িত্বশীল মাওলানা গিয়াস উদ্দিন, জাহাঙ্গীর হোসেন, আব্দুল মোতালেব, আব্দুল কবির খালেদ, আব্দুল মুকিত জাকারিয়া ও আব্দুল ওয়াহিদ প্রমূখ।
এসএ/সিলেট
কানাইঘাট প্রতিনিধি: “তরুণদের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব জনসংখ্যা দিবস-২৬ উপলক্ষে...
মহানগর পুলিশের অভিযানে ৫০ জনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। আর ট্রাফিক বিভাগ ১৫০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১১ জুলাই) রাত ১২টা থেকে...
সুনামগঞ্জের ছাতক উপজেলার কৈতকের দৌলতপুর হাফিজিয়া মাদরাসা থেকে দুই শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এরপর থেকে তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ১৭ জুন (বুধবার)...
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক দু’বারে সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিক মো. শরফ উদ্দিন খসরু শুক্রবার দিবাগত রাত ১০টায় পীরের বাজারস্থ মাসুক ভিলা নিজ...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীতে নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে বিশেষ গুরুত্ব...