হাওরাঞ্চলে শিক্ষাখাতের সকল সমস্যার...
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওর কিংবা জলবায়ূ সম্পর্কিত দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট...
ছবি সংগৃহীত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সমাজে নৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, উদার ও ধর্মীয় মূল্যবোধের বিকাশের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বেলা আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. ইসলাম উদ্দিন। সভা সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক জালাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলি উল্লাহ এবং উপজেলা নির্বাহী প্রকৌশলী সাজেদুল ইসলাম।
এছাড়া বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির হাফিজ আবু খালেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা মো. আতাউর রহমান, পাথারিয়া সুরমা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আমিনুল ইসলাম, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, ইয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক লাল চক্রবর্তী ও ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা সুপারভাইজার মিজানুর রহমান।
বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে দায়িত্বশীল আচরণ এখন সময়ের দাবি। কোনো তথ্য বা সংবাদ শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা জরুরি। বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার থেকে বিরত থেকে ইতিবাচক সামাজিক চেতনা গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, প্রযুক্তিনির্ভর বিশ্বে সচেতন নাগরিকই নিরাপদ, মানবিক ও দায়িত্বশীল সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। একই সঙ্গে মাদক প্রতিরোধেও সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। তাঁদের মতে, এভাবেই গণতান্ত্রিক, উদার ও ন্যায়ভিত্তিক সামাজিক পরিবেশ প্রতিষ্ঠা করা সম্ভব।
সভায় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদাল মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা সমবায় কর্মকর্তা রহুল হাসান, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমান, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রুজেল আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুর আলী, মহির উদ্দিন মহির ও অজিত দাস, পশ্চিম পাগলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান, জয়কলস ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইলিয়াছ মিয়া, এনজিও প্রতিনিধি নাজিম উদ্দীন ও সাজ্জাদুর রহমান, গণমাধ্যমকর্মীবৃন্দ, ধর্মীয় নেতা, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, হাওর কিংবা জলবায়ূ সম্পর্কিত দুর্গম অঞ্চলে প্রাথমিক শিক্ষাকে এগিয়ে নিতে সুনির্দিষ্ট...
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য (ডিসইনফরমেশন) ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বাড়ানো এবং সমাজে নৈতিক, সামাজিক,...
সুনামগঞ্জের জগন্নাথপুরে মা ও শিশুদের জন্য সামাজিক সুরক্ষা শক্তিশালীকরণ বিষয়ক এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় কেয়ার...
সুনামগঞ্জে মাদক কারবারি ‘পাথর বাবা’সহ আরও চারজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা বিপুল পরিমাণ গাঁজা, হেরোইন সদৃশ পাউডারসহ মাদক সেবনের নানা উপকরণ জব্দ...
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের লালপুর গুচ্ছগ্রামে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই একটি সেফটি ট্যাংকের ভেতর থেকে আমির হামজা নামে ১১ মাস বয়সী এক শিশুর...