শিক্ষার্থীরা নিজেদের দক্ষতা ও পরিশ্রম...
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
ছবি সংগৃহীত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা ও বিশ্ববিদ্যালয়ের সাবেক তৃতীয় উপাচার্য অধ্যাপক এম হাবিবুর রহমানের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই) সমাজকর্ম বিভাগের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাঈল হোসেন, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জসীম উদ্দীন, ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান অধ্যাপক সৈয়দা সুলতানা এবং স্মরণসভার আহ্বায়ক বিভাগের অধ্যাপক ফখরুল আলম।
অনুষ্ঠানে অধ্যাপক হাবিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন করেন বিভাগের প্রভাষক ইফতেখার আহমেদ। এছাড়া, হাবিবুর রহমানের বিখ্যাত 'আত্মহত্যা বিষয়ক গবেষণা'র সারসংক্ষেপ ও পর্যালোচনা তুলে ধরেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. তাহমিনা ইসলাম।
বিভাগের প্রভাষক ইসরাত জাহান ঝুমির উপস্থাপনায় অনুষ্ঠিত এই স্মরণসভায় সমাজকর্ম বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভাগের শিক্ষকরা হাবিবুর রহমানের সাথে বিভাগের বিভিন্ন সৃতিচারণ ঘটনা তুলে ধরেন। সভার শেষাংশে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম বলেন, "অধ্যাপক এম হাবিবুর রহমান ছিলেন এই বিশ্ববিদ্যালয়ের একজন অন্যতম স্থপতি। তিনি সমাজকর্ম বিভাগ প্রতিষ্ঠা করে শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন।
উপাচার্য হিসেবেও তাঁর অবদান স্মরণীয়। আজীবন সততা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের সামনে যে আদর্শ স্থাপন করে গেছেন, তা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।"
উল্লেখ্য, অধ্যাপক হাবিবুর রহমান শাবিপ্রবির তৃতীয় উপাচার্য এবং সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি ১৯৯২ সালে শাবিপ্রবিতে যোগদান করেন এবং সমাজকর্ম বিভাগের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বেই ১৯৯৪ সালে সমাজকর্ম বিভাগের প্রথম ব্যাচের শিক্ষা কার্যক্রম শুরু হয়। পরবর্তীকালে তিনি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন এবং উপ-উপাচার্যের দায়িত্বও সফলভাবে পালন করেন।
১৯৯৭ সালে তিনি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০১ সাল পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন। তাঁর সময় ১৯৯৮ সালে বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। ২০০২ সালে শাবিপ্রবি থেকে অবসর গ্রহণের পর তিনি আমৃত্যু সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে অধ্যাপনা ও শিক্ষা প্রশাসনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং উচ্চশিক্ষার উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে যান। ২০০৬ সালের ২৭ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান মৃত্যুবরণ করেন। শিক্ষা, সমাজকর্ম এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে তাঁর অসামান্য অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এসএ/সিলেট
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের লেভেল-১, সেমিস্টার-১ এ ভর্তিকৃত নবীণ শিক্ষার্থীদের “ওরিয়েন্টেশন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। শনিবার...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মাতৃত্বকালীন নারী শিক্ষার্থীদের পড়াশোনা ও শারীরিক সুস্থতার কথা বিবেচনা করে পরীক্ষায় অংশগ্রহণের...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) আগত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন শিক্ষার্থীদের স্বাগত জানাতে 'নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন'...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, শাবিপ্রবি শাখার...
দেশের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান নিশ্চিত করা, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং সরকারি নীতিমালার বাস্তবায়ন তদারকির জন্য একাধিক...