চুনারুঘাটে বসতঘর থেকে গৃহবধূর মরদেহ...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) বিশেষ অভিযানে ১০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় জিরা ও ১টি গরু জব্দ হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।
বিজিবি জানায়, এর আগে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি চৌকস আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের নোয়াহাটি নামক এলাকায় কৌশলগত অবস্থান নেয়।
এ সময় সন্দেহভাজন একটি ট্রাক আসতে দেখে সংকেত দিয়ে ট্রাকটি থামানো হয়। তল্লাশি করে দেখা যায়, ট্রাকটিতে থাকা বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে ভারতীয় বিপুল পরিমাণ জিরা লুকানো রয়েছে। তাৎক্ষণিক জিরাগুলো জব্দ করা হয়।
অপরদিকে চুনারুঘাটের চিমটিবিল বিওপি নিয়মিত টহল দল সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে নলুয়া চা-বাগান নামক এলাকা হতে ১টি ভারতীয় গরু জব্দ করে। গরু ও জিরাগুলো সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিউটি আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) দুপুরে উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামে...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক প্রবাসী ও তার ছেলের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের পূর্ব ভাদেশ্বর গ্রামে এ ঘটনা...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে (১৭) ধর্ষণের অভিযোগ উঠেছে। মামলায় অভিযুক্ত সুরঞ্জন দাস নামের এক যুবককে গ্রেফতার করেছে...
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে...
হবিগঞ্জ সদর উপজেলার কাশিপুর এলাকায় ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ফুটবল ম্যাচ কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে এ...