বিএনপির প্রতিটি পদক্ষেপ জনকল্যাণে...
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া ক্রস রোড এলাকায় এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধাওয়ায় দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারীকে আটক করা হলেও তাদের সহযোগীরা টাকাসহ পালিয়ে গেছে।
বুধবার (৩ জুন) দিবাগত রাত আনুমানিক পৌনে ২টায় পাইকপাড়া ক্রস রোডের ডাক্তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, বিকাশ ব্যবসায়ী খেজুর মিয়াকে লক্ষ্য করে একদল ছিনতাইকারী অতর্কিত হামলা চালায়। পরে তার কাছ থেকে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ধাওয়া করলে একটি মোটরসাইকেল ও একটি ডেগারসহ দুই ছিনতাইকারীকে আটক করা হয়। তবে তাদের কয়েকজন সহযোগী ছিনতাইয়ের টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে আটক দুজনকে হবিগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। স্থানীয়দের দাবি, আটক ব্যক্তিদের একজনের বাড়ি পইল এলাকায় এবং অন্যজন পাইকপাড়ার বাসিন্দা।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে
গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকদের জিজ্ঞাসাবাদ শুরু করে। পালিয়ে
যাওয়া আসামিদের শনাক্তে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায়
চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত টাকা উদ্ধারের পাশাপাশি জড়িত
সবাইকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
এসএ/সিলেট
জাতীয় সংসদের হুইপ জি কে গউছ এমপি বলেছেন, আমাদের সরকার মাত্র ৪ মাস বয়সী। ১৭ বছরের জঞ্জাল পরিস্কার করতে সময় লাগবে। জোর করে একটি অনির্বাচিত সরকার দীর্ঘদিন রাষ্ট্র...
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভয়াবহ রূপ নিয়েছে হবিগঞ্জের খোয়াই নদী। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর...
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ শিকার রোধে পরিচালিত বিশেষ অভিযানে ৭৬ পিস নিষিদ্ধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।...
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে এক বাসচালক নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
হবিগঞ্জের মাধবপুর ঢাকা সিলেট মহাসড়কের মুক্তিযোদ্ধা চত্বর ড্রাইভার হোটেলের এলাকা থেকে পাচারের সময় ২৮ কেজি গাঁজাসহ জুয়েল মিয়া নামে এক মাদক পাচারকারীকে আটক ও...