রোগীদের দ্রুত ও নিরবিচ্ছিন্ন...
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
ছবি সংগৃহীত
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (৩ এপ্রিল) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান অভিযানটি পরিচালনা করেন।
অভিযানকালে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) জানান, আটক ব্যক্তিরা বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ও (ছ) ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন। পরে একই আইনের ১৫ ধারায় তাদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।
এসএ/সিলেট
আকস্মিকভাবে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।মঙ্গলবার (২ জুন) বিকেলে হঠাৎ...
শ্রম, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১ হাজার শয্যার হাসপাতাল নির্মাণের জন্য স্থান নির্বাচন প্রক্রিয়া শুরু...
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার হলো স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।...
সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে অভিযুক্ত ভিসা প্রতারণা চক্রের অন্যতম হোতা ইমন উদ্দিনকে আদালত প্রাঙ্গণ থেকে আটক করে পুলিশের কাছে...
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, ৪৭ আমাদের ভিত, ৭১ আমাদের অহংকার ও ২৪ আমাদের পরিবর্তনের দিক...