বিশ্বনাথে বিপুল পরিমাণ ইয়াবাসহ...
সিলেটের বিশ্বনাথে ২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ ফারুক আহমদ নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো...
ছবি সংগৃহীত
সিলেট সিটি করপোরেশনের নবনিযুক্ত প্রশাসক হিসেবে দায়িত্ব নিয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর কাছ থেকে কাইয়ুম চৌধুরীসহ অন্যরাও আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন। এ উপলক্ষে মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এরআগে রবিবার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (সিটি করপোরেশন-১ শাখা) এক প্রজ্ঞাপনে সিলেটসহ দেশের ছয় সিটি করপোরেশনে কাইয়ুম চৌধুরীসহ ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়।
আবদুল কাইয়ুম চৌধুরী গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে এ আসনে দলটি মনোনয়ন দেয় যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি এম এ মালিককে। পরে কাইয়ুম চৌধুরী সিলেট জেলা সবকাটি আসনে বিএনপির নির্বাচনী সমন্বয়কের দায়িত্ব পালন করেন।
এসএ/সিলেট