ডিসেম্বরেই বিনা খরচে মালয়েশিয়ায়...
আগামী ডিসেম্বর মাসে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল...
ছবি সংগৃহীত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ঢাকা থেকে ফেরার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক, হয়রানি ও গভীর ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, আটককৃত বেলাল উদ্দিন প্রধান একজন শিক্ষক ও ব্যবসায়ী। তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজেই ঢাকা গিয়েছিলেন। তার সঙ্গে থাকা টাকাগুলো সম্পূর্ণ বৈধ এবং ব্যবসায়িক লেনদেনের অংশ।
তিনি প্রশ্ন তোলেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা ও চেকিং পার হয়ে তিনি বিমানে উঠেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বৈধতা দিয়েছেন বলেই তিনি আসতে পেরেছেন। কিন্তু সৈয়দপুরে নামার পর তাকে পুনরায় আটক করা স্পষ্টতই একটি পরিকল্পিত ষড়যন্ত্র।
জামায়াত প্রার্থী আরও বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকা বহন করা ছাড়া উনার কোনো উপায় ছিল না। তাছাড়া তিনি কোনো টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েননি। একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা বিমানে আনবেন না বাসে আনবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।
দেলোয়ার হোসেন জানান, তিনি ব্যক্তিগতভাবে ওই শিক্ষকের (জেলা আমির) বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। ঠাকুরগাঁওয়ে তার সোনামণি নামে একটি গার্মেন্টস ব্যবসা রয়েছে এবং ওই টাকা ব্যবসারই অংশ।
এ সময় তিনি দাবি করেন, ওই টাকার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে হয়রানি বন্ধ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আটককৃতের মুক্তি দাবি করেন। সংবাদ সম্মেলনে স্থানীয় জামায়াত নেতারা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
আগামী ডিসেম্বর মাসে বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রথম কয়েকটি ফ্লাইট চালুর প্রত্যাশা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল...
সিলেটসহ সারাদেশে আগামী চার দিন গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও...
ভোক্তা পর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) ১২ কেজির সিলিন্ডারের দাম ১৮৩৭ টাকা থেকে ২২৩ টাকা বাড়িয়ে ২০৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর)...
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মুক্তিযুদ্ধের চেতনা কিংবা জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে কোনো ধরনের ব্যবসা করতে চায় না...
সরকারি আবাসন বরাদ্দ নিয়ে নিজে বসবাস না করে অন্যের কাছে বাসা বা ফ্ল্যাট ভাড়া কিংবা সাবলেট দিয়েছেন-এমন কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার...