সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
ছবি সংগৃহীত
সিলেট নগরীতে পুলিশের অভিযানে যাত্রীবেশে সিএনজি অটোরিক্সা ব্যবহার করে ছিনতাই চক্রের ৩ জন গ্রেফতার করেছে। এসময় পুলিশ ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশাও উদ্ধার করেছে।
রবিবার (১১ জানুয়ারি) সোবহানীঘাট ফাঁড়ি পুলিশের অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শনিবার নূরপুর এলাকার শহিদুর রহমানের গ্যারেজ হতে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি অটোরিক্সা “নাঈম এন্ড হাদী” নামীয় অটোরিকশা (রেজিঃ নং- সিলেট-থ-১২-৬৮৬২) উদ্ধার করে মালিকের দেওয়া তথ্যের ভিত্তিতে শাহপরাণ (রহ.) থানাধীন বিআইডিসি এলাকা হতে সিএনজি‘র চালক জাহিদুল ইসলাম নাজিম, ফয়সল আহমদ ও হৃদয় খানকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৮ জানুয়ারি পুলিশ সদস্য সাদেকুর রহমান মেন্দিবাগ পয়েন্ট থেকে বন্দরবাজারগামী “নাঈম এন্ড হাদী” নামীয় একটি সিএনজিতে উঠেন। নাইওরপুলস্থ দারাজ অফিসের সামনে পৌঁছালে সিএনজিতে থাকা ছিনতাইকারীরা ধারালো চাকু সাদেকুর রহমান এর গলায় ধরে ভয়ভীতি ও ত্রাস সৃষ্টি করে প্যান্টের পকেট হতে তার ছোট বোনের বিয়ের জন্য রাখা নগদ ২ লাখ টাকা জোরপূর্বক ছিনিয়ে নিয়ে তাকে সিএনজি থেকে নামিয়ে দিয়ে দ্রুত সোবহানীঘাটের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার মামলা করা হয় ( নং-১৫)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেফতার ফয়সাল ডাকাতির মামলার আসামী। তিনি জানান, গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে...
মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...