বিয়ানীবাজারের ধর্ষণ মামলার প্রধান...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
ছবি সংগৃহিত
নগরীতে ডিবি পুলিশের পৃথক অভিযানে তিন চোরাকারবারীকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় ১০ লক্ষাধিক টাকার অবৈধ ভারতীয় পেয়াজ। এসময আটক করা হয় একটি ট্রাক, একটি প্রাইভেট কার।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার ভাওয়াল মির্জাপুর এলাকার পূর্ববড়চলা গ্রামের আব্দুর রহিম ও মাকসুদা বেগমের ছেলে মাহফুজুর রহমান, কুমিল্লার হোমনা থানার দড়িচর গুচ্ছগ্রামের আবু হানিফ ও তাছলিমা বেগমের ছেলে মো. শাহ আলম, সিলেটের দক্ষিণ সুরমা থানার দাউদপুর মুছারগঁওয়ের মৃত শরাফত মিয়া ও হাছনা বেগমের ছেলে বেলাল আহমদ।
মহানগর পুলিশের গণমাধ্যম কমকর্তা জানান, শনিবার সকাল পৌণে ৭টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশর একটি দল কোতোয়ালী থানার সোবহানীঘাট কাঁচাবাজার সংলগ্ন রাস্তায় অভিযান চালিয়ে ১১ হাজার ২৫০ কেজি ভারতীয় পেঁয়াজসহ এই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
জব্দকৃত পেঁয়াজের বাজারমূল্য ৮ লাখ ৪৩ হাজার ৭৫০ টাকা। এসময় হলুদ ও নীল বর্ণের কার্গো ট্রাক গাড়ী ( রেজি. নং ঢাকা মেট্রো-ট-১৬-৭২৩০) আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে তিনজনকেই আদালতে সোপর্দ করা হয়েছে।
একই দিন সকাল সোয়া ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরান থানার মুরাদপুর পয়েন্ট এলাকায় চেকপোস্ট চলাকালে একটি নম্বরবিহীন পিকআপ থামানোর সংকেত দিলে গাড়ী থাকা অজ্ঞাত আসামীরা পালিয়ে যায়।
পিকআপটি তল্লাশি করে ২ হাজার ৬৪ কেজি ভারতীয় পেঁয়াজ জব্দ করা হয় যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬৫ হাজার ১২০ টাকা।
এ ব্যাপারেও প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেরি না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ...
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল...