কমলগঞ্জে কাপ্তান মার্কেটের ভবনে...
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৩...
ছবি সংগৃহিত
সিলেট আখাউড়া রেলপথের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে দ্বিখন্ডিত হয়ে যায়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল আনুমানিক সাড়ে চারটায় দুর্ঘটনায় কবলিত হয় ট্রেনটি। এতে কেউ হতাহত না হলেও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ট্রেন দুর্ঘটনার কারণে মাইজগাঁও স্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেন প্রায় দেড় ঘন্টা আটকা ছিল।
কুলাউড়া জংশন স্টেশনের মাস্টার রুমান আহমদ গণমাধ্যমকে জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিন ঘটিকার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থলে ছিড়ে যায়। কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করার পর গন্তব্যের উদ্দেশে ট্রেন ছেড়ে যায়।
ট্রেন যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
সিলেট-আখাউড়া রেল সেকশনের কুলাউড়ার ট্রাফিক ইন্সপেক্টর শাহজাহান পাটোয়ারি বলেন, পাহাড়িকা ট্রেনের ব্রেক ব্লক ভেঙে যাবার কারণে বগি দুটি আলাদা হয়ে যায়। রেলওয়ের প্রকৌশল বিভাগের লোকজন মেরামত কাজ শেষ করলে সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।সোমবার (২৩...
মৌলভীবাজারের রাজনগরে সিএনজি অটোরিকশাচালক মোছব্বির মিয়া হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে চারজন আদালতে...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...