কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
ছবি সংগৃহিত
মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন বলেছেন, গ্রাম পুলিশ আমাদের প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। ইউনিয়ন পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষা, জনগণের নিরাপত্তা ও স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে তাদের ভূমিকা অপরিসীম। প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশের দক্ষতা, দায়িত্ববোধ ও সেবার মান আরও বৃদ্ধি পাবে।
রবিবার (১৩ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-এর উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এনআইএলজির যুগ্ম পরিচালক (উপসচিব) মোহাম্মদ জাহিদ আখতার। তিনি বলেন, স্থানীয় সরকারকে যুগোপযোগী করতে সারা দেশে ৪৬ হাজার গ্রাম পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চলতি অর্থবছরে ২০টি উপজেলায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাহীনা আক্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক।
এ ছাড়া প্রশিক্ষণার্থীদের পক্ষে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রাম পুলিশ সদস্য সেলিম আহমদ। মাসব্যাপী চলা এ প্রশিক্ষণে ইউনিয়ন পর্যায়ের ৪০ জন গ্রাম পুলিশ অংশগ্রহণ করছেন। তারা দায়িত্বশীলতা, প্রশাসনিক কার্যক্রম, আইনশৃঙ্খলা রক্ষা এবং সেবার মানোন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ করবেন।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...
কুলাউড়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউবিসিসিএ লি.) দৈনন্দিন কার্যক্রম পরিচালনা ও নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের লক্ষ্যে তিন...
মৌলভীবাজারের কুলাউড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামীলীগ নেতা শেখ সাইফুল আলম সিদ্দিকী শেফুল সম্প্রতি বিএনপিতে যোগদান করেছেন মর্মে নিজের ফেসবুক পোস্টে...