বিয়ানীবাজারের ধর্ষণ মামলার প্রধান...
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
ছবি সংগৃহীত
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর আওতাধীন সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে এসব অভিযান চালানো হয়।
বিজিবির বাংলাবাজার ও বিছনাকান্দি বিওপি কর্তৃক পরিচালিত অভিযানে ভারতীয় গরু, মোটরসাইকেল মিটার, ফুচকা ও মোটরসাইকেলের বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়।
অন্যদিকে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, থান কাপড় ও বিপুল পরিমাণ ওষুধ আটক করে। অভিযানে জব্দ হওয়া মালামালের আনুমানিক সিজার মূল্য ধরা হয়েছে ১ কোটি ৪৩ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালিত হয়। তিনি আরও জানান, আটককৃত সব চোরাচালানী মালামাল বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হবে।
এসএ/সিলেট
সিলেটের বিয়ানীবাজারে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দেড় মাস পর এজাহারভুক্ত প্রধান আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৪ নভেম্বর) ঢাকার...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে...
সিলেটের কানাইঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮টি উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে দেরি না করে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন সিলেট ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি অধ্যাপক ডা. শিব্বির আহমদ...
নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল...