সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
ছবি সংগৃহিত
সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বরন সভাপতিত্বে শ্রী শ্রী শারদীয় দূর্গাপূজা-২০২৫খ্রিঃ উদযাপন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের সভাকক্ষে সভার শুরুতে পুলিশ কমিশনার সবাইকে স্বাগত জানান।
তিনি সবার জন্য ফ্লোর ওপেন করে খোলামনে বিভিন্ন সমস্যা এবং কি ধরণের পুলিশি সহযোগিতা প্রয়োজন সেগুলো উপস্থাপন করতে বলেন।পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন।
পুলিশ কমিশনার বলেন, শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে এবং উৎসবমুখর পরিবেশে যাতে অনুষ্ঠিত হয় সে ব্যাপারে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। মেলাকে কেন্দ্র করে জুয়ার আসর এবং অন্যান্য অপ্রত্যাশিত ঘটনা ঘটে এজন্য মেলা বসানো নিরুৎসাহিত করা হচ্ছে।মন্ডপে দায়িত্ব পালনকারী স্বেচ্ছাসেবক পরিচয় নিশ্চিতের জন্য হাতে আর্মড ব্যান্ড পরিধান করবেন।
পূজার সার্বিক নিরাপত্তায় একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ও হটলাইন নম্বর চালু করা হবে। সোশ্যাল মিডিয়া মনিটরিংয়ে নিয়োজিত থাকবে এসএমপি’র সাইবার টিম। এছাড়াও যানজট নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ মোতায়েন থাকবে। বিসর্জন অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করার আহ্বান জানানো হয়। তিনি আরও বলেন, সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দৃষ্টান্ত। আমরা জনতার পুলিশ হয়ে, সবার পাশে থাকতে চাই।
এসএ/সিলেট
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে...
মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...