সিলেট বিআরটিএ কার্যালয়ে দুদকের অভিযান
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
ছবি সংগৃহীত
সিলেটে ইয়াবার বিশাল চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাত পৌণে ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের পাড়ুয়া নোয়াগাঁও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে সমুজ আলী নামের ওই মাদক কারবারিকে আটক করা হয়। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
আটক সমুজ আলী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার নিজগাঁও’র মৃত মো. চান মিয়ার ছেলে। তার কাছ থেকে ৪৯টি প্যাকেটে রাখা ৯ হাজার ৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাব জানিয়েছে উদ্ধারকৃত ইয়াবার বাজার মূল্য ২৯ লাখ ৪০ হাজার টাকা।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সমুজ আলী জানিয়েছেন, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে সে বিভিন্ন স্থানে বিক্রি করতো।
এসএ/সিলেট
সিলেট বিআরটিএ কার্যালয়ে গাড়ির ফিটনেস নবায়নকে কেন্দ্র করে সেবাপ্রার্থীদের হয়রানি এবং দালালচক্রের মাধ্যমে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি...
সিলেটের গোয়াইনঘাটে বাড়ির সীমানায় টিনের চালের পানি পড়াকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ১৯টি প্লাস্টিক বিস্ফোরক ও ৭টি নেশাজাতীয় সিরাপ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে...
মহানগরীর আম্বরখানা এলাকায় অবস্থিত ফ্রিডম জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন ও সিভিল সার্জন...
নগরীর ধোপাদিঘীরপাড় এলাকায় কেক ও মিষ্টিজাতীয় পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফেরদৌসী’স কেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ...