জৈন্তাপুরে চা পাতা, তারাবাতি ও আতশবাজিসহ ১১ লাখ টাকার পণ্য জব্দ

post-title

ছবি সংগৃহীত

জৈন্তাপুর প্রতিনিধি::  সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি ও আতশবাজি উদ্ধার করা হয়েছে।

এ সময় একটি পুরোনো ভারতীয় পালসার মোটরসাইকেলও জব্দ করা হয়। উদ্ধার করা পণ্য ও মোটরসাইকেলের আনুমানিক বাজারম‚ল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। মঙ্গলবার জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক অভিযানে এসব পণ্য উদ্ধার ও জব্দ করা হয়। পুলিশ জানায়, উপজেলার ৫ নম্বর ফতেহপুর ইউনিয়নের মৃত খয়রুল উল্যাহের ছেলে নুরুল উল্যাহর (৩৫) বসতঘরে অভিযান চালানো হয়।

এ সময় সেখান থেকে ১ হাজার ১০০ কেজি ভারতীয় চা পাতা উদ্ধার করা হয়। এসব চা পাতার আনুমানিক বাজারম‚ল্য ৩ লাখ ৩০ হাজার টাকা। এ ছাড়া অভিযানকালে ‘অঃযরঃযর ৭পস ঊষবপঃৎরপ ঝঢ়ধৎশষবৎং’ নামের ২ হাজার ১৫০ প্যাকেট ভারতীয় তারাবাতি উদ্ধার করা হয়। এসব তারাবাতির আনুমানিক ম‚ল্য ৭ লাখ ২৯ হাজার টাকা। একই সঙ্গে ‘ঐধঢ়ঢ়ু ঋরৎব ডড়ৎশং’ ব্র্যান্ডের ৫৫২ বক্স তুফান চকলেট নামের আতশবাজিও উদ্ধার করা হয়।

এসব আতশবাজির আনুমানিক বাজারম‚ল্য ৫৫ হাজার ২০০ টাকা। উদ্ধার করা চা পাতা, তারাবাতি ও আতশবাজির মোট আনুমানিক ম‚ল্য ১১ লাখ ১৪ হাজার ২০০ টাকা। অন্যদিকে, উপজেলার হেমু হাউদপাড়া এলাকা থেকে পুরোনো ভারতীয় ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে জব্দ করা হয়।

মোটরসাইকেলটির আনুমানিক বাজারম‚ল্য ৭৫ হাজার টাকা। সব মিলিয়ে পৃথক অভিযানে উদ্ধার ও জব্দ করা পণ্য এবং মোটরসাইকেলের আনুমানিক বাজারম‚ল্য ১১ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, অভিযানে উদ্ধার করা ভারতীয় পণ্য ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।


এসএ/সিলেট