জৈন্তাপুরে চা পাতা, তারাবাতি...
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পুরোনো...
ছবি সংগৃহীত
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাংগঠনিক কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে সিলেট মহানগর বিএনপি।
এ লক্ষ্যে মহানগর বিএনপির আওতাধীন ৪২টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে সমন্বয় করে পাঁচটি পৃথক টিমে ভাগ করে কার্যক্রম পরিচালনার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং সার্বিক পরিস্থিতিতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সোমবার (১৬ নভেম্বর) রাতে মহানগর বিএনপির কাজিরবাজারস্থ অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরীর সঞ্চালনায় সভায় মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং মহানগরের অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের নেতারা অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, নুরুল মোমিন খোকন, আব্দুল হাকিম, আফজাল উদ্দিন, আব্দুর রহিম মল্লিক ও রিয়াসাদ আজিম আদনান; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজিবুর রহমান নজিব; যুগ্ম সাধারণ সম্পাদক মোরশেদ আহমদ মুকুল, মির্জা বেলায়েত হোসেন লিটন, শুয়াইব আহমদ শুয়েব, মতিউল বারী খোরশেদ, মনজুরুল হাসান মঞ্জু, নাদির খান।
এছাড়াও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক ওলিউর রহমান সোহেল এবং সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব ও রফিকুল ইসলাম রফিকসহ মহানগর বিএনপির আওতাধীন বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং জনগণের জানমালের সুরক্ষায় বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে নগরীর ৪২টি ওয়ার্ডে সাংগঠনিক সমন্বয় আরও সুদৃঢ় করতে ওয়ার্ড নেতৃবৃন্দকে পাঁচটি পৃথক টিমে বিন্যস্ত করে কার্যক্রম পরিচালনার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।
নেতৃবৃন্দ মনে করেন, সমন্বিত সাংগঠনিক উদ্যোগের মাধ্যমে নগরীর প্রতিটি এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও অরাজকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
সভায় গণতন্ত্র, জনগণের অধিকার, সামাজিক স্থিতিশীলতা ও জননিরাপত্তা রক্ষায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, সতর্ক ও দায়িত্বশীল থেকে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।
নগরীর ৪২টি ওয়ার্ডকে পাঁচটি টিমের আওতায় এনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার এ সিদ্ধান্তকে সিলেট মহানগরে শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় বিএনপির একটি সমন্বিত সাংগঠনিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
এসএ/সিলেট
জৈন্তাপুর প্রতিনিধি:: সিলেটের জৈন্তাপুরে পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চা পাতা, তারাবাতি ও আতশবাজি উদ্ধার করা হয়েছে। এ সময় একটি পুরোনো...
কোম্পানীগঞ্জ প্রতিনিধি:: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১ নম্বর ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন আর নেই।...
সারা দেশে আওয়ামী লীগের ফ্যাসিবাদের নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে নগরীতে এক বিক্ষোভ মিছিল ও...
নগরীর অপ্রশস্ত ও ভাঙাচোরা সব সড়ক পর্যায়ক্রমে সংস্কার ও প্রশস্ত করা হবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেন, আগামী দিনে...
সিলেটের গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর)...