শ্রীমঙ্গলে অবৈধ বিদেশি সিগারেট ও...
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
ছবি সংগৃহীত
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেট।
সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এ কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাসান হাওলাদার, ওয়াহিদ মুরাদ ও মু. আ. জলিল অংশ নেন।
অভিযানকালে মালিকবিহীন অবস্থায় অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িগুলো আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আটক পণ্যগুলোর আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আটক পণ্য সরকারি গুদামে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।
রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ সিগারেট ও বিড়ির বেচাকেনা বন্ধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এসএ/সিলেট
শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি উদ্ধার করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট...
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন...
সিলেট বিভাগের চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। গত ১৮ আগস্ট রাজধানী ঢাকার সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই মানবিক...
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার প্রবীণ মুহতামিম, প্রখ্যাত বুজুর্গ আলেম...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ রিপন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর উত্তরসুর...