রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর:...
সিলেট সফরকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়...
ডেস্ক
সিলেট সফরকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি গাড়ি বহর নিয়ে হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় পৌঁছান।
এ সময় মাজার কর্তৃপক্ষের প্রতিনিধিরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।
জিয়ারত শেষে রাষ্ট্রপতি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি সেখানে কিছুক্ষণ অবস্থান করেন।
এরপর তিনি সিলেটের খাদিমপাড়ায় অবস্থিত হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারতের উদ্দেশ্যে রওয়ানা হন এবং সেখানেও জিয়ারত ও মোনাজাত সম্পন্ন করেন।
এর আগে, সকালে নির্ধারিত সময়ের কিছুটা পর (বেলা ১১টা ২৭ মিনিটে) তাকে বহনকারী বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। মাজার এলাকায় আগমন এবং প্রস্থানের সময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা অসংখ্য সাধারণ মানুষ ও সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা তাকে স্বতঃস্ফূর্তভাবে স্বাগত ও শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতির এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন,বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী,সিলেটের বিভিন্ন সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দসিসিক প্রশাসক ও সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী,সিলেট জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী,সিলেট মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন,সিলেট মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।
সিলেটের জেলা প্রশাসকসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলের উচ্চপর্যায়ের নেতৃবৃন্দ।
সফরসূচি অনুযায়ী, দুপুর পর বিকাল ৩টার দিকে নগর ভবনের সামনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এক বর্ণাঢ্য নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
জুয়ে/সিলেট
সিলেট সফরকালে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায়...
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টা ২৭ মিনিটে তাকে বহনকারী বিমান ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো আজ মঙ্গলবার সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...