সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম সভা...
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
বরণে প্রস্তুত আধ্যাত্মিক নগরী
ফাইল
সফরকালে নগরীর প্রধান ৭টি গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কের পাশে দাঁড়িয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। এ ছাড়া সিলেট সিটি করপোরেশনের (সিসিক) পক্ষ থেকে তাঁকে অরাজনৈতিকভাবে বিশেষ নাগরিক সংবর্ধনা প্রদান করা হবে।
ঘোষিত সফরসূচি অনুযায়ী, আজ সকাল ১১টা ১৫ মিনিটে বিএনপি মহাসচিব ওসমানী বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে তিনি সরাসরি সিলেট সার্কিট হাউসে যাবেন। পরবর্তীতে দুপুর সাড়ে ১২টায় হযরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫ মিনিটে হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।
বিকেল সাড়ে ৩টায় নগর ভবনের সামনে সিসিক আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। কর্মসূচি শেষে একই দিন রাত ৮টায় ওসমানী বিমানবন্দর থেকে আকাশপথে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাঁর।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, সফরটি সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে দলের সিনিয়র নেতৃবৃন্দ স্থানীয় প্রশাসনের সঙ্গে সার্বিক যোগাযোগ রক্ষা করছেন।
বিএনপি মহাসচিবকে স্বাগত জানাতে নগরজুড়ে সমন্বিত প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট মহানগর বিএনপির সাধারন সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী জানান, নগরের চৌকিদেখি, আম্বরখানা, দরগাহ গেইট, চৌহাট্টা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহপরাণ পয়েন্টে সড়কের পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাঁকে স্বাগত জানাবেন পার্শ্ববর্তী ওয়ার্ডগুলোর নেতাকর্মী ও সাধারণ জনগণ।
সিসিক প্রশাসক আবদুল কাইয়ূম চৌধুরী জানান, নগর ভবনের সামনের সংবর্ধনাস্থলে ১ হাজার ২০০ আমন্ত্রিত অতিথির বসার আসন প্রস্তুত করা হয়েছে। নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এতে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে পুরো অনুষ্ঠানটি সম্পূর্ণ অরাজনৈতিক পরিবেশে পরিচালিত হবে। সংবর্ধনা অনুষ্ঠানে সিলেটে অবস্থানরত মন্ত্রী, হুইপ ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা বক্তব্য রাখবেন। অতিথি ও মহাসচিবের বক্তব্যের পর থাকছে আধঘণ্টার মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা।
সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরাণ (রহ.)-এর মাজার এলাকায় প্রয়োজনীয় সংস্কার ও পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
জুয়ে/সিলেট
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের সূচনা হিসেবে 'সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ' (সিউক)-এর প্রথম সভা...
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা আগামী ১০ অক্টোবর থেকে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফর উপলক্ষে শেষ মূহুর্তের প্রস্তুতি চলছে সিলেট। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে রাষ্ট্রপতি সিলেট সফরে আসছেন।এ...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের পৃথক অভিযানে চোরাচালান ও চুরির ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারী। এ সময় ভারতীয় লেদার সক্সের ২২০ প্যাকেটসহ...