জকিগঞ্জে সুরমা পাড়ের মরিচাবাসীর কষ্ট...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন
ছবি সংগৃহীত
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, দীর্ঘদিনের স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের অর্থনীতি, সুশাসন এবং আন্তর্জাতিক কূটনীতিতে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে। দেশের ইতিহাসের বৃহত্তম বাজেট প্রণয়ন থেকে শুরু করে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্ব লাভ—সবই প্রধানমন্ত্রী তারেক রহমানের সফল রাষ্ট্রনায়কোচিত নেতৃত্বের ফসল। তিনি দেশের বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে স্বাধীন করে প্রকৃত গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। তাঁর নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছে।
সোমবার সিলেট মহানগরীর ৪১ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক কমিটি গঠনের লক্ষ্য অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় তৃণমূলের নেতাকর্মীদের সর্বসম্মতিক্রমে মো. ইউনুস মিয়াকে আহবায়ক এবং জমির উদ্দিনকে সিনিয়র সদস্য কে ১৪ সদস্য বিশিষ্ট ৪১ নং ওয়ার্ড বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী দুই মাসের মধ্যে কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সভায় নাসিম হোসাইন প্রত্যাশা ব্যক্ত করে বলেন, সিলেট মহানগর বিএনপিকে আরও শক্তিশালী করতে ও আগামী দিনে যেকোনো সাংগঠনিক চ্যালেঞ্জ মোকাবিলায় ৪১ নং ওয়ার্ড বিএনপি অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা আশাবাদী।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। প্রধান বক্তার বক্তব্যে ইমদাদ হোসেন চৌধুরী বলেন, বর্তমান সরকারের সাফল্য ও সংস্কার কর্মসূচির সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হলে সুসংগঠিত দলের কোনো বিকল্প নেই। ৪১ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত এই আহ্বায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার ক্ষেত্রে কাজ করবে । যোগ্য ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমেই আমরা এই ওয়ার্ডকে মহানগরীর একটি অন্যতম শক্তিশালী দুর্গে পরিণত করব।
জমির হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আফজাল উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমদ মুকুল ও সিলেট মহানগর কৃষকদলের সভাপতি হুমায়ূন কবির শাহীন। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর কৃষক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, মহানগর বিএনপির উপদেষ্টা মোতাহের আলী জিহাদ ও সাজাই আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক শফিক নূর, সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ স্বেচ্ছাবিষয়ক সম্পাদক কামাল আহমদ জুয়েল, জেলা যুবদলের সহ-সভাপতি নজরুল ইসলাম, ৩০ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক নুরুল ইসলাম নুরুল প্রমুখ।
এসএ/সিলেট
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ১নং ওয়ার্ডের অন্তর্গত বৃহৎ জনপদ মরিচা। প্রায় ৪ হাজার মানুষের বসবাস এ গ্রামে; ভোটার সংখ্যা...
প্রতিটি শিশুর জন্য নিরাপদ বিদ্যালয়, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে বিশ্বাস ও করণীয়” শীর্ষক এক মতবিনিময় সভা সোমবার (১৪ সেপ্টেম্বর) সিলেটে অনুষ্ঠিত হয়েছে।...
আগামী ১০ অক্টোবর থেকে সিলেট নগরীর শাহী ঈদগাহ মাঠে শুরু হচ্ছে মাসব্যাপী ‘সিলেট বাণিজ্য মেলা ২০২৬’। মেলার আয়োজন করছে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি...
সিলেটের গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার বৃহত্তর সারীঘাট এলাকার বাসিন্দারা ক্বারী নাসির উদ্দিন নামে এক ব্যক্তির বিরুদ্ধে ভুয়া মাদ্রাসা, মসজিদ ও এতিমখানার নাম...