কুলাউড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য...
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
কুলাউড়ায় ক্ষতিগ্রস্থ ৯৬ পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ২০২৬-২০২৭ অর্থবছরে মানবিক কর্মসূচির আওতায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ঢেউটিন এবং নগদ অর্থ সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন আলহাজ্ব শওকতুল ইসলাম শকু এমপি। প্রধান অতিথির বক্তব্যে এমপি শওকতুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এই সরকারের মূল লক্ষ্য। দেশের এই চলমান উন্নয়ন কর্মকান্ডে ধারা আমরা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ।
বিগত সরকারের বিভিন্ন কর্মকান্ড নিয়ে সমালোচনা করে এমপি শওকতুল ইসলাম আরও বলেন,‘বর্তমানে আমাদের চাহিদা অনেক বেশি হলেও সে তুলনায় সম্পদ সীমিত। কারণ বিগত স্বৈরাচারী সরকারের আমলে শেখ হাসিনাসহ তাঁর সঙ্গীরা দেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ও কোটি কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। এই বিশাল ক্ষতি কাটিয়ে উঠতে আমাদের সরকারকে কিছুটা সময় দিতে হবে। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, শত প্রতিকূলতার মাঝেও আমাদের নেতা, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটাতে এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা স্বচ্ছতার সাথে কাজ করে যাবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক আহবায়ক রেদওয়ান খান, সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও এমপি’র প্রতিনিধি মো. মছব্বির আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গিয়াস উদ্দিন মোল্লা, পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল জানান, কুলাউড়ার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ মোট ৯৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি এক বান্ডিল করে ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য নগদ ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস...
মৌলভীবাজারে চা দোকানদার দুরুদ মিয়া হত্যা মামলায় ছাদিক মিয়া (৬৫) নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর সাত আসামিকে...
ঢাকা থেকে ট্রেনে বাড়ি ফেরার পথে নিখোঁজ হওয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার তরুণ জুবায়ের ইসলাম জুবেলের (২৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) সকাল...
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় এবার ১৭৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। উৎসবমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপন...
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার...