শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২৬ বোতল বিদেশি মদসহ রিপন চন্দ্র দাস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার উত্তর উত্তরসুর এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার  রিপন চন্দ্র দাস শ্রীমঙ্গল উপজেলার ৫নং কালাপুর ইউনিয়নের মাজদিহি এলাকার রবীন্দ্র চন্দ্র দাসের ছেলে।

পুলিশ জানায়, শ্রীমঙ্গল উত্তর উত্তরসুর এলাকায় বিদেশি মদ কেনাবেচা চলছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৯টা ১০ মিনিটের দিকে শ্রীমঙ্গল ইনডোর স্টেডিয়ামের পশ্চিম পাশের পাকা সড়কে অভিযান চালানো হয়।

এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে রিপন চন্দ্র দাসকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ডান হাতে থাকা একটি সাদা প্লাস্টিকের ব্যাগ থেকে ২৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের মধ্যে ভারতীয় রয়েল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি ১২ বোতল, ম্যাজিক মোমেন্টস গ্রেইন ভদকা  ৪ বোতল,মাস্টার ব্লেন্ডারস সিগনেচার প্রিমিয়ার গ্রেইন হুইস্কি ৫ বোতল, স্টার্লিং রিজার্ভ রেয়ার বি সেভেন ব্লেন্ডেড হুইস্কি  ৫ বোতল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি মদগুলো বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন। তবে তিনি এগুলোর পক্ষে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্রীমঙ্গল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

মৌলভীবাজার পুলিশ সুপার মো.মনিরুল ইসলাম জানিয়েছেন, চলতি সেপ্টেম্বর মাসে জেলায় এখন পর্যন্ত ১৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় দায়ের হওয়া ৫টি মামলায় মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

এসএ/সিলেট