আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে কুলাউড়ায...
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিগডিগিয়া ছড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ছয়টা থেকে সাড়ে নয়টা পর্যন্ত গোলগাঁও, সিক্কা ও খারিজ্জমা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিনহাজুল ইসলাম। আইন-শৃঙ্খলা রক্ষায় এ সময় শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম সহায়তা করে।
প্রশাসন সূত্রে জানা যায়, অভিযানের খবর যেন আগে থেকেই অপরাধীরা টের না পায়, সে জন্য সিএনজিযোগে একটি পৃথক টিমকে সম্ভাব্য বিভিন্ন স্থানে নজরদারির জন্য পাঠানো হয়েছিল। অভিযানের একপর্যায়ে সাইটুলা গ্রামের ডিংডিংগিয়া ছড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতেনাতে দুজনকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন—দক্ষিণ সাইটুলা এলাকার বলরাম কুর্মীর ছেলে সিপেন কুর্মী এবং একই এলাকার কুশল কুর্মীর ছেলে বিশ্বনাথ কুর্মী।
আটকদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয় এবং উভয় মামলায় প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
প্রশাসন জানিয়েছে, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত মূলহোতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার কার্যক্রম চলমান রয়েছে। এর ধারাবাহিকতায় গত তিন মাসে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের ঘটনায় তিনটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
মঙ্গলবার সকালে আশীদ্রোন ইউনিয়নের বিলাসছড়া এলাকায় মোবাইল কোর্টের অভিযানে অবৈধ ভাবে উত্তোলিত ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় এ ধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে এবং সংশ্লিষ্ট এলাকা গুলোতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।
প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসনের এ কার্যক্রমে শ্রীমঙ্গলের সকল সচেতন নাগরিকের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।
এসএ/সিলেট
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ...
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আত্মহত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা...
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত...