নগরীতে কিশোরীকে কোমরে শিকল বেঁধে...
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা...
ছবি সংগৃহীত
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার-এক্সকেভেটরসহ পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় ও সিলেট জেলা কার্যালয়ের উদ্যোগে বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানকালে জাফলং-ডাউকি ইসিএ এলাকার বাউড়ভাগ হাওড়, নন্দিরভাগ হাওড়, চা বাগান, ঝুমপাড় ও জিরো পয়েন্ট এলাকায় পরিবেশের জন্য ক্ষতিকর ও অবৈধভাবে ব্যবহৃত ১০টি ড্রেজার মেশিন, ৬টি এক্সকেভেটর, ৫টি জেনারেটর, ৪৪টি বারকি নৌকা, ১৩টি কনভেয়ার বেল্ট, ১৫টি শ্যালো মেশিন এবং ৫টি ব্যাটারি ধ্বংস করা হয়। এছাড়া ৪টি ব্যাটারি জব্দ করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. আবুল কালাম আজাদ জানান, সিলেট বিভাগের অধীন জেলাসমূহে শব্দদূষণকারী ও অবৈধ উচ্চ শব্দযুক্ত হাইড্রোলিক হর্ন ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
একইসঙ্গে পর্যায়ক্রমে বায়ুদূষণ, পাহাড়-টিলা কর্তন, অবৈধ ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ফাইজুল কবির, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। অভিযানে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।
এসএ/সিলেট
নগরীর রাজপথে এক কিশোরীর কোমরে শিকল বেঁধে টানাহেঁচড়ার একটি ভিডিও সমাজামিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ৩ জনকে আটক করা...
সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়ে ড্রেজার-এক্সকেভেটরসহ পাথর ও বালু উত্তোলনের বিপুল সরঞ্জাম ধ্বংস করেছে...
সিলেটে অবৈধভাবে অনলাইনে রেলওয়ের টিকিট সংগ্রহ করে কালোবাজারে বিক্রির অভিযোগে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) দুই সদস্যকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ...
মহানগরীর জিন্দাবাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শিশু নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। নিহত ওই শিশু আব্দুল্লাহ (২)। সে মহানগরীর...
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের নির্ধারিত কর্মঘণ্টা পালন, রোগীদের চিকিৎসাসেবা প্রদান এবং দায়িত্ব পালনে নানা অনিয়ম ও অবহেলার অভিযোগের...