সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন ইমদাদ চৌধুরী

post-title

ছবি সংগৃহীত

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী হৃদরোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরার পর তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। গত সোমবার সাক্ষাৎকালে তিনি মিজানুর রহমান চৌধুরীর শারীরিক খোঁজখবর নেন।

এসময় ইমদাদ হোসেন চৌধুরী তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং হৃদপিন্ডে সফলভাবে এনজিওপ্লাস্টি (রিং পরানো) সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন।

এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি জিয়াউল হক জিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা বেলায়ত হোসেন লিটন ও রেজাউল করিম, মহানগর বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমজাদ হোসেন এবং ৭ নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি সেলিম আহমদ প্রমুখ।



এসএ/সিলেট