শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং...
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা...
ছবি সংগৃহীত
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর দায়িত্বাধীন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে লাফার্জ, সোনালীচেলা, কালাইরাগ, পাথরকোয়ারী, দমদমিয়া, সোনারহাট ও প্রতাপপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) সদস্যরা বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেন।
জব্দ করা মালামালের মধ্যে রয়েছে—গরু, জিরা, শাড়ি, কসমেটিকস, গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ, সুপারি, বিড়ি, জুস, ফুচকা এবং নদী থেকে অবৈধভাবে বালু-পাথর উত্তোলনে ব্যবহৃত বারকি নৌকা।
বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব চোরাচালানী মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৬ লাখ ৫৩ হাজার ৩০০ টাকা।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক জানান, সীমান্তের নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে।
তিনি বলেন, এরই ধারাবাহিকতায় সিলেট সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়েছে। জব্দ করা মালামালের বিষয়ে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসএ/সিলেট
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট...
বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, ব্লাড সেম্পলে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা...
দক্ষিণ সুরমায় পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বন্ধুকে সেলাই রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত যুবকের বস্তাবন্দী...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...