হবিগঞ্জে বনফুলসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

post-title

ছবি সংগৃহীত

নকল পণ্য, খাদ্যে বিষ, মোড়ক ও যথাযত কর্তৃপক্ষের অনুমোদন না থাকার প্রমাণ পাওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে হবিগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত হবিগঞ্জের বাহুবল থানার মিরপুর বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়।

এসময় আলী এন্টারপ্রাইজের মালিককে ১০, যমুনা রেস্টুরেন্টের মালিককে ১০, চামেলি ভেরাইটিজ স্টোরকে ৬, মায়ের দোয়া ফলভান্ডারকে ২, বনফুল অ্যান্ড কোম্পানীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে র‌্যাব-৯  এর একটি দল সার্বিক সহযোগীতা করে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

এসএ/সিলেট