জগন্নাথপুরে যুবকের অর্ধগলিত মরদেহ...
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবুল মিয়া (৩৫)।সোমবার...
ছবি সংগৃহীত
শান্তিগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণের উদ্যোগ হিসেবে নিষিদ্ধ রিং জাল দিয়ে মাছ শিকারের বিরুদ্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।
অভিযানে চারজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে জব্দ করা হয়েছে প্রায় ৮ হাজার ৩৩০ মিটার নিষিদ্ধ রিং জাল।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার সদরপুর এলাকার নাইন্দা নদী ও সাংহাই হাওর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা।
এসময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা মৎস্য অফিসার হামরুল হাসান, নির্বাহী অফিসের নাজির মো. আবু বক্কর সিদ্দিক, শান্তিগঞ্জ থানার এসআই মো. নুর উদ্দিন, যুবদল নেতা মো. রায়হান আহমদ সহ প্রমুখ।
অভিযানকালে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫(১) ধারায় একটি মামলা করা হয়। মামলায় চারজনকে দোষী সাব্যস্ত করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত ৪৯টি রিং জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের মোট দৈর্ঘ্য প্রায় ৮ হাজার ৩৩০ মিটার এবং আনুমানিক মূল্য ১ লাখ ৭১ হাজার ৫০০ টাকা। পরে জব্দ করা নিষিদ্ধ রিং জালগুলো সদরপুর ব্রিজের পশ্চিম পাশে নিয়ে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, দেশীয় প্রজাতির ছোট মাছ সংরক্ষণে হাওর ও নদ-নদীর মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের জগন্নাথপুরে এক যুবকের স্ত্রী অভিমান করে চলে যাওয়ায় পর বসতঘর থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের নাম বাবুল মিয়া (৩৫)।সোমবার...
সুনামগঞ্জের ছাতকে ফেসবুকে কুৎসা, মানহানিকর ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় তানভীর আহমদ জাকির ও আব্দুস সালাম নামের দুই ব্যক্তির বিরুদ্ধে...
কম খরচে ইউরোপে যাওয়ার স্বপ্ন নিয়ে বাড়ি ছাড়া ২৪ বছর বয়সী কোরআনের হাফেজ জায়েদ আলী শাহ। দালাল চক্রের খপ্পরে পড়ে অমানবিক নির্যাতনের শিকার হয়ে গ্রিসে পৌঁছালেও...
নরসিংদী থেকে মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে সুনামগঞ্জ-সিলেট সড়কের পাশে অ্যাম্বুলেন্স খাদে পড়ে নারী ও শিশুসহ ১৩ জন আহত হয়েছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন।...