কুলাউড়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া...
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ...
ছবি সংগৃহীত
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আব্দুল মাসুদ,উপজেলা কৃষি কর্মকর্তা মো জসিম উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাজমিন সুলতানা, প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল,বক্তব্য রাখেন ন শিক্ষক সমিতির সভাপতি ড.মোঃ আব্দুল কাইয়ুম,সাধারন সম্পাদক মোঃ আব্দুল বাছিত,উপজেলা স্কাউট কমিশনার সামছুনন্নাহার বেগম,প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি কুলাউড়া উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ ফখর উদ্দীন, তাহমিনা তুহিন,মোঃ আব্দুল মোহাইমিন।
বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়। বর্তমান সময়ে তথ্যপ্রযুক্তি ব্যবহারের সক্ষমতা, মৌলিক জ্ঞান, দক্ষতা অর্জন এবং সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন হওয়াও সাক্ষরতার গুরুত্বপূর্ণ অংশ। একটি শিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠীই পারে দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, সমাজের প্রতিটি মানুষকে শিক্ষার আওতায় আনা এবং শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত জনগোষ্ঠীর কাছে শিক্ষা পৌঁছে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার পাশাপাশি ঝরে পড়া রোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, কুলাউড়ার প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা থেকে পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে চিহ্নিত করে তাদের শিক্ষার মূলধারায় নিয়ে আসতে হবে। বিশেষ করে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিশুদের বিদ্যালয়মুখী করা এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার আলো ছড়িয়ে দিতে পারলে সমাজ থেকে দারিদ্র্য, বাল্যবিবাহ, মাদক ও বিভিন্ন সামাজিক অসঙ্গতি অনেকাংশে দূর করা সম্ভব। পরে এক রালী শহর প্রদক্ষিণ করে।
এসএ/সিলেট
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ...
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আত্মহত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা...
সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এবং দেশের ইতিহাসের সর্বাধিক ১২টি বাজেট প্রণেতা এম সাইফুর রহমানের ১৭তম শাহাদত বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০) নামে এক ইজিবাইকচালক (টমটম) নিহত হয়েছেন। এ ঘটনায় ডাম্প ট্রাকের চালক জোনায়েদ (২৬) ও...