শিক্ষার্থীদের বিদ্যালয়ে ধরে রাখা এবং...
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা...
ছবি সংগৃহীত
বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, ব্লাড সেম্পলে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে নগরের আম্বরখানা এয়ারপোর্ট রোডে হিলভিউ মেডিকেল সেন্টারে এ অীভযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখা।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আরিফ মিয়া।
অভিযানকালে বিদেশ যাত্রীদের সাথে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়া যায়।
এ ব্যাপেরে অভিযানে নেতৃত্ব দেওয়া মোহাম্মদ আরিফ মিয়া জানান, আমাদের কাছে অনলাইনে অভিযোগ আসে- হিলভিউ মেডিকেল সেন্টারে বিদেশ যাত্রীদের মেডিকেল টেস্টের সরকার নির্ধারিত ফি ৮ হাজার ৫০০ টাকার পরিবর্তে ১২ হাজার ৫০০ টাকা রাখা হয়।
এই অভিযোগ পেয়ে আমরা তদন্তে নামি। তদন্তে কিছু গুরুতর অনিয়ম পাওয়া যায়। দেখা যায়, তাদের কোন রেজিস্ট্রার নাই। কোন পরীক্ষা না করিয়ে এমনকি কোন সেম্পল না নিয়েই এখানে বিদেশযাত্রীদের ভুয়া মেডিকেল ফিটনেস সার্টিফিকেট প্রদান করা হয়।
তিনি বলেন, তারা আর এমন কাজ করবে না স্বীকারোক্তি দেওয়ায় প্রতিষ্ঠানটি স্থায়ীভাবে বন্ধ না করে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এসএ/সিলেট
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষ্যে সিলেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জেলা...
সিলেট সীমান্তে পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩৬ লাখ ৫৩ হাজার টাকার চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট...
বিদেশ যাত্রীদের সাথে প্রতারণা, ব্লাড সেম্পলে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির অভিযোগে সিলেটের হিলভিউ মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা...
দক্ষিণ সুরমায় পাওনা টাকা চাওয়া নিয়ে কথা-কাটাকাটির জেরে বন্ধুকে সেলাই রেঞ্চ দিয়ে মাথায় আঘাত করে হত্যার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘটনার পর নিহত যুবকের বস্তাবন্দী...
এম এ ওয়াহিদ চৌধুরী :: সিলেটের জকিগঞ্জ উপজেলার ৩নং কাজলসার ইউনিয়নের ৬নং ওয়ার্ড—নিলাম্বরপুর। হাওর-বাঁওড়, খাল-নালা, গাছগাছালি আর সবুজ ধানক্ষেতের অপরূপ...