রাষ্ট্রপ্রতির আগমনে নতুন সাজে সাজছে সিলেট নগরী

post-title

ছবি সংগৃহীত

নগরের গুরুত্বপূর্ণ সড়ক, সড়কের ডিভাইডার, ক্বীন ব্রিজ, সার্কিট হাউস এবং হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ। বিভিন্ন স্থাপনা ও সড়কের ডিভাইডারে নতুন রং দেওয়া হচ্ছে এবং ধোয়া-মোছার কাজ চলছে। রাষ্ট্রপতির সফর সামনে রেখে এখন ব্যস্ত সময় পার করছেন সিটি করর্পোরেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এক দিনের সফরে সিলেটে আসছেন রাষ্ট্রপতি। সফরে হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের পাশাপাশি বিকেলে সিলেট সিটি করপোরেশনের আয়োজনে নাগরিক সংবর্ধনায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। রাষ্ট্রপতিকে স্বাগত জানাতে প্রশাসনের প্রস্তুতির পাশাপাশি রাষ্ট্রপতির সফরকে ঘিরে নগরবাসীর মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ রয়েছে।

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব নেওয়ার পর সিলেটে এটি তাঁর প্রথম সফর।  রাষ্ট্রপতির সফরকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে সৌন্দর্যবর্ধনের কাজ চোখে পড়ার মতো।  নগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোকে দৃষ্টিনন্দন করতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ।

এদিকে, রাষ্ট্রপতির সফর সামনে রেখে সিলেটে নিরাপত্তাব্যবস্থাও জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতির যাতায়াতের সম্ভাব্য পথ, কর্মস‚চির স্থান ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পরিদর্শন করছেন নিরাপত্তার দায়িত্বে থাকা বিভিন্ন সংস্থার সদস্যরা। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠপর্যায়ে কাজ করছেন। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তাঁকে স্বাগত জানাতে সিলেটবাসী প্রস্তুত।


এসএ/সিলেট