খেলাফত মজলিসের উদ্যোগে আর্দশ সমাজ...
খেলাফত মজলিস কুয়েত শাখার উদ্যোগে 'আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী সাঃ এর জীবনাদর্শ' শীর্ষক সম্মেলনে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা কুয়েত সিটি মুরগাব...
ছবি সংগৃহীত
বিশেষ প্রতিনিধি, টরন্টো, কানাডা: কানাডার টরন্টোতে বসবাসরত প্রবীণদের আধুনিক প্রযুক্তির ব্যবহারে দক্ষ করে তুলতে এবং অনলাইনে নিরাপদ থাকার উপায় জানাতে আয়োজিত হলো ‘ডিজিটাল স্কিলস অ্যান্ড অনলাইন সেফটি’ শীর্ষক এক বিশেষ সেমিনার। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব টরন্টো, কানাডার উদ্যোগে ১২ সেপ্টেম্বর (শনিবার) স্কারবোরোর স্পাইসি গ্রিল রেস্টুরেন্টে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সভাপতি এবাদ চৌধুরী স্বাগত বক্তব্য দেন। সাধারণ সম্পাদক মো. রাসেল আহমেদ এবং যুব ও শিক্ষা বিষয়ক সম্পাদক গোলাম মো. ইমরান সুমনের যৌথ পরিচালনায় সেমিনারে বিষয়ভিত্তিক দিকনির্দেশনামূলক আলোচনা করেন সেনেকা কলেজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক আতাউর রহমান, স্কোশিয়া ব্যাংকের এইচআর ম্যানেজার তানভীর চৌধুরী তারেক এবং আইটি ইঞ্জিনিয়ার ইলিয়াছ খান।
কর্মশালায় প্রাত্যহিক জীবনে কম্পিউটার ও স্মার্টফোন ব্যবহারের মৌলিক বিষয়, সাইবার সুরক্ষা এবং ঘরে বসে সহজে ও নিরাপদ উপায়ে অনলাইন ব্যাংকিং পরিচালনার নানাদিক বিশদভাবে তুলে ধরা হয়।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাদ চৌধুরী, মিজান চৌধুরী; কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ইঞ্জিনিয়ার রেজাউর রহমান, মঈন চৌধুরী, মিসবাহুল কাদির ফাহিম, গিয়াস উদ্দিন, এমাদ হোসেন, জালাল চৌধুরী, শরফুল আহমেদ, জুবায়ের আহমেদ সিপিএ, লায়েক চৌধুরী, বেলায়েত হোসেন রিপন, সাকলাইন জায়গিরদার, লাইকুল হক চৌধুরী, মিলাদ আহমেদ, মিজানুর রহমান জিতু ,সাংবাদিক শাহজাহান সেলিম বুলবুল।
সংগঠনের নির্বাহী কমিটির দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মেহেদী শরীফ মারুফ, ভাইস প্রেসিডেন্ট তাহমিনা আক্তার চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মেহেদী চৌধুরী, কোষাধ্যক্ষ হাসান তারেক ইমাম, প্রচার সম্পাদক আল আমিন, ক্রীড়া সম্পাদক নাহিদ আহমেদ, সমাজ কল্যাণ সম্পাদক ফয়সাল আহমেদ, সহ-প্রচার সম্পাদক লুৎফুর রহমান, মহিলা সম্পাদিকা সৈয়দা বেগম রিণু, নির্বাহী সম্পাদক মকবুল হোসেন মঞ্জু, নির্বাহী সদস্য রেজোয়ান চৌধুরী এবং ইঞ্জিনিয়ার আবু জহির সাকিব।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীণ সদস্যরা সন্তোষ প্রকাশ করে জানান, এ ধরনের বাস্তবমুখী উদ্যোগ ডিজিটাল দুনিয়ায় তাদের আত্মবিশ্বাসের সাথে পথ চলতে এবং অনলাইন জালিয়াতি থেকে সুরক্ষায় বিশেষ ভূমিকা রাখবে।
সেমিনার শেষে সভাপতি এবাদ চৌধুরী উপস্থিত সকল অতিথি, সুধীজন, সংগঠক ও প্রবীণ সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবীণ সদস্যরা যেন প্রযুক্তি ব্যবহারে পিছিয়ে না পড়েন এবং নিরাপদে অনলাইনে নিজেদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সে লক্ষ্যেই এই আয়োজন। সুন্দর ও সর্বাত্মক অংশগ্রহণের মাধ্যমে সেমিনারটিকে সফল ও সার্থক করে তোলার জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে জালালাবাদ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ ধরনের কমিউনিটি কল্যাণমুখী উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এসএ/সিলেট
খেলাফত মজলিস কুয়েত শাখার উদ্যোগে 'আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী সাঃ এর জীবনাদর্শ' শীর্ষক সম্মেলনে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা কুয়েত সিটি মুরগাব...
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি শিক্ষার্থী, কোরআনের পাখি...
বিশেষ প্রতিনিধি, টরন্টো:: আমেরিকা প্রবাসী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে এক...
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক...
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...