কাতারে আন্তর্জাতিক কোরআন...
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি শিক্ষার্থী, কোরআনের পাখি...
ছবি সংগৃহীত
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কারিকোনা গ্রামের আমির আলীর ছেলে।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে তিনটার দিকে পূর্ব লন্ডন এলাকায় এ ঘটনা ঘটে। ছোটবেলা থেকেই তিনি যুক্তরাজ্যে বসবাস করছিলেন। তার এক কন্যাসন্তান রয়েছে।
পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকালে মাছুমের মৃত্যুর খবর দেশে পৌঁছায়। এতে স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে মঙ্গলবার দুপুরে পূর্ব কারিকোনা গ্রামের স্থানীয় মসজিদের মাইকে তার গুলিতে নিহত হওয়ার খবর জানানো হয়। জানাজার সময় পরে জানানো হবে বলে মসজিদের মাইক থেকে ঘোষণা দেওয়া হয়।
মাছুম আহমদের ছোট ভাই মানিক মিয়াও যুক্তরাজ্যে থাকেন। তিনি জানান, স্থানীয় সময় রাত চারটার দিকে তাদের বাসায় পুলিশ আসে। দরজা খোলার পর পুলিশ জানতে চায়, এটি মাছুম আহমদের বাসা কি না। পরে পুলিশ মাছুমের ছবি দেখতে চায়। ছবি দেখানোর পর পুলিশ তাদের জানায়, মাছুম গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।
মানিক মিয়া বলেন, ‘কী কারণে আমার ভাইকে গুলি করা হয়েছে, তা এখনো জানতে পারিনি।’ তার ভাইয়ের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান তিনি।
মাছুমের বাবা আমির আলী বলেন, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে যুক্তরাজ্য থেকে তার ছোট ছেলে মারুফ আহমদ ফোন করে মাছুমের মৃত্যুর খবর জানান। তবে তার ছেলেকে কেন গুলি করে হত্যা করা হয়েছে, সে বিষয়ে এখনো তারা কোনো তথ্য পাননি।
পরিবার সূত্রে জানা গেছে, মাছুম আহমদের দুই ভাই ও দুই বোনও পরিবার নিয়ে যুক্তরাজ্যে বসবাস করছেন। তাঁর মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি শিক্ষার্থী, কোরআনের পাখি...
বিশেষ প্রতিনিধি, টরন্টো:: আমেরিকা প্রবাসী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে এক...
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক...
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...
বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত...