কাতারে আন্তর্জাতিক কোরআন...
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি শিক্ষার্থী, কোরআনের পাখি...
ছবি সংগৃহীত
মুহাম্মদ হাফিজুর রাহমান , প্যারিস প্রতিনিধি :: যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট লেখক, গবেষক ও সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের প্যারিস সফরকে কেন্দ্র করে বুধবার এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সন্ধ্যায় প্যারিসের অদূরে অভারভিলিয়ের একটি রেস্টুরেন্টে প্যারিস বাংলা প্রেসক্লাবের আয়োজনে এই সভা হয়।
প্রেসক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহলের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন শাহেদ রাহমান।
অনুষ্ঠানের শুরুতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে শাহেদ রাহমানকে বরণ করে নেন। বক্তারা শিক্ষা, সাহিত্য, গবেষণা ও সাংবাদিকতায় তার দীর্ঘদিনের অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
মুক্ত আলোচনায় উঠে আসে প্রবাসে বাংলা ভাষার চর্চা, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেম জাগানো এবং ডিজিটাল যুগে সাংবাদিকতার চ্যালেঞ্জের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো।
প্রধান অতিথির বক্তব্যে শাহেদ রাহমান বলেন, "প্রবাসের মাটিতে আমাদের কলমের দায়িত্ব অনেক বড়। আমরা শুধু আজকের খবরই লিখব না, আমাদের লিখতে হবে ৪৭ ,৫২, ৭১ আর নজরুল-রবীন্দ্রনাথের গল্প। নতুন প্রজন্ম যেন শিকড় ভুলে না যায়, সেজন্য সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কোনো বিকল্প নেই।"
সভাপতির বক্তব্যে এনায়েত হোসেন সোহল বলেন, "প্যারিসে কর্মরত সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও অভিজ্ঞতা বিনিময়ের জন্য এ ধরনের আয়োজন খুবই জরুরি। শাহেদ ভাইয়ের মতো গুণী মানুষের পরামর্শ আমাদের পথ চলাকে আরও মসৃণ করবে।"
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্যারিস বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রধান অতিথিকে প্যারিসের প্রতীক আইফেল টাওয়ারের একটি সুদৃশ্য রেপ্লিকা স্মারক হিসেবে প্রদান করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের শিক্ষা-গবেষণা সম্পাদক রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, তথ্য-প্রযুক্তি সম্পাদক ইকবাল মারুফ দপ্তর সম্পাদক মোহাম্মদ ফখরুজ্জামান এবং সদস্য শাবুল আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ।
পরে প্রধান অতিথির সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়। উল্লেখ্য মুহাম্মদ শাহেদ রাহমান সুনামগঞ্জের সৈয়দপুর আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ। বর্তমানে তিনি "ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির " সভাপতি। একই সাথে তিনি ঢাকা পোস্ট, বাংলা মিরর নিউজ, বাংলা সংলাপ ও ইউকে বাংলা গার্ডিয়ান-এর সাথে গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন।
এসএ/সিলেট
কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত শেখ জাসিম বিন মুহাম্মদ বিন থানি আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেছেন সিলেটের কৃতি শিক্ষার্থী, কোরআনের পাখি...
বিশেষ প্রতিনিধি, টরন্টো:: আমেরিকা প্রবাসী, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও বিশিষ্ট লেখক ময়নুল হক চৌধুরী হেলালের সম্মানে এক...
ওমানে বসবাসরত বৃহত্তর সিলেটের প্রবাসীদের ঐক্যবদ্ধ করে কল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ৭ম উইং হিসেবে আনুষ্ঠানিক...
যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে সিলেটের বিশ্বনাথের এক যুবক নিহত হয়েছেন। নিহত মাছুম আহমদের (৪০) বাড়ি বিশ্বনাথ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব...
বিশেষ সংবাদদাতা : সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য কয়সর এম আহমেদ বলেছেন, জগন্নাথপুর-শান্তিগঞ্জের উন্নয়ন ও অগ্রযাত্রা আর কখনো অবহেলিত...