খেলাফত মজলিসের উদ্যোগে আর্দশ সমাজ নির্মাণে মহানবী সা. এর জীবনাদর্শ শীর্ষক সম্মেলন

post-title

ছবি সংগৃহীত

খেলাফত মজলিস কুয়েত শাখার উদ্যোগে 'আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী সাঃ এর জীবনাদর্শ' শীর্ষক সম্মেলনে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বাদ জুম্মা কুয়েত সিটি মুরগাব রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়।

খেলাফত মজলিস কুয়েতের সভাপতি,মাও ফখরুল ইসলামের সভাপতিত্বে, সহ সভাপতি ,হাফেজ ওযায়ের আহমেদ ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, মো. হায়দার আলী এবং মুফতী হোসাইন আদনানের যৌথ পরিচালনায়, শুরুতেই কোরআনপাক তেলাওয়াত করেন,হাঃ মাও মুফতী হোসাইন আদনান, উদ্বোধনী বক্তব্য রাখেন মাওলানা ফখরুল ইসলাম। সভাপতি খেলাফত মজলিস কুয়েত।

ইসলামী সংগীত পরিচালনা করেন মো.  রুবেল আহমেদ, মাওলানা জামাল,প্রচার সম্পাদক, হা. ইসমাইল হোসেন। মহানবী সা. এর জীবনী থেকে আলোচনা করেন, দফতর ও পাঠাগার সম্পাদক, মাওলানা নিজাম উদ্দিন।

সহ দাওয়া বিষয়ক সম্পাদক, হা. মাওলানা মুফতী হোসাইন আদনান। মাওলানা তারেক আহমদ। সহ ওলামা বিষয়ক সম্পাদক , মাওলানা মুফতী তাজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন,খেলাফত মজলিস কুয়েতের প্রতিষ্টাকালীন সভাপতী বর্তমান উপদেষ্টা,শায়েখ হাসান বিন আমীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সেক্রেটারী, মাওলানা গোলাম সারওয়ার সিরাজী।

প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন ওয়া রাতুল আওক্বাফ এর খতিব ইসলামী ঐক্য সংস্থা কুয়েতের সভাপতি,খেলাফত মজলিস কুয়েতের উপদেষ্টা হা. মাওলানা এমদাদ উল্লাহ হেলালী।
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন। ওযারাতুল আওক্বাফ এর খতিব,ইসলামী ঐক্য সংস্থা কুয়েত এর উপদেষ্টা খেলাফত মজলিস কুয়েত এর উপদেষ্টা, শায়েখ নুরুল ইসলাম সাহেব।

সার্বিক সহযোগিতা এবং অনুষ্ঠান বাস্তবায়নে বায়তুল মাল সম্পাদক, মো. ইলিয়াস।মাসুদুর রহমান চৌধুরী সহ খেলাফত মজলিস কুয়েতের দায়িত্বশীলবৃন্দ।

এসএ/সিলেট