নগরের অর্ধশতাধিক এলাকায় রবিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

post-title

ছবি সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ ও প্রয়োজনীয় মেরামত কাজের জন্য রবিবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা ৩ ঘণ্টা মহানগরের অর্ধশতাধিক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিক্রয় ও বিতরণ বিভাগ-৪-এর আওতাধীন এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)-এর নির্বাহী প্রকৌশলী অমিক সরকার। এর আগে শনিবারও জরুরি মেরামত কাজের জন্য নগরীর কয়েকটি এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল।

বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে পাঠানটুলা, শ্রাবণী, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালীবাড়ী রোড, বাগবাড়ী, আখালিয়া, তপোবন আবাসিক এলাকা, শাবিপ্রবি এবং বিজিবি সংলগ্ন এলাকা।

এছাড়া শাবিপ্রবি এলাকা, কুমারগাঁও বাসস্ট্যান্ড ও শিল্প এলাকা, টুকেরবাজার, লামাকাজী এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং মাউন্ট এডোরা হাসপাতাল এলাকায় নির্দিষ্ট সময়ে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হয়ে গেলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ চালু করা হবে। সাময়িক এই অনাকাংখিত বিদ্যুৎ বিভ্রাটের জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে বিউবো কর্তৃপক্ষ।

 

এসএ/সিলেট