উপশহর থেকে বিদেশী নকল টাকাসহ...
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা...
ছবি সংগৃহীত
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা আড়াইটার দিকে এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন- ফরিদপুর জেলার ভাঙ্গা থানার আলগী ইউনিয়নের ছোট খাগদিয়া এলাকার মৃত খবির মাতব্বরের ছেলে মো. জাকির মাতব্বর এবং একই ইউনিয়নের বালিয়াছাড়া এলাকার কুটি মিয়া মাতব্বরের ছেলে মো. লিটু মাতব্বর।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা দুইটার দিকে মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকার রোজভিউ কমপ্লেক্সের নিচতলায় বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে গণধোলাই দেন স্থানীয় জনতা। পরে তারা থানা পুলিশকে ১ লাখ ৩০ হাজার বিদেশী নকল টাকাসহ দুইজনকে আটকের খবর দেন।
পুলিশ বেলা আড়াইটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের হাত থেকে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে তাদের তল্লাশী করে ১০০ টাকার ৭টি সৌদি আরবের রিয়াল পাওয়া যায়। যেখানে মোট ৭০০ সৌদি রিয়াল ছিল। পরবর্তীতে উদ্ধারকৃতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা যায়।
বিষয়টি নিশ্চিক করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘নকল টাকা দিচ্ছে বলে স্থানীয় জনগন দুই জন্য ব্যক্তিকে আটক করেন। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে। তখন তাদের কাছ থেকে তল্লাশী চালিয়ে ৭০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়েছে। আর কিছু আছে কি-না সেটা পুলিশ তদন্ত করে দেখবে।’
তিনি আরও বলেন, ‘উদ্ধারকৃতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসএ/সিলেট
সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন উপশহর এলাকা থেকে বিদেশী নকল টাকাসহ সন্দেহভাজন দুইজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনসাধারণ। মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা...
সিলেট অঞ্চলের গ্যাস সরবরাকারী প্রতিষ্ঠান জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক হয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ...
কানাইঘাট দনা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে পাচারের চেষ্টাকালে ৪ দালাল সহ ৮ রোহিঙ্গা নারী-পুরুষকে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন।...
সিলেট নগরের রায়নগর মিতালি আবাসিক এলাকায় বাবা-মা ও গৃহপরিচারিকা হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটন এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহত দম্পতির...
সিলেটের খাদিমপাড়ার রুস্তুমপুর গ্রামের বাসিন্দাদের দীর্ঘদিনের চলাচলের প্রতিবন্ধকতা দূর হতে যাচ্ছে। সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম...