চালিবন্দর বিষহরি মন্দিরে আবুল কাহের...
মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে ১৮ আগস্ট (মঙ্গলবার) এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেটের সামাজিক,...
ছবি সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর সন্ধান কামনায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) বাদ আসর বিশ্বনাথস্থ দলীয় কার্যালয়ে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান লিলু মিয়ার পরিচালনায় আলোচন সভা ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির যুগ্ম আহ্বায়ক তৈমুছ আলী, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি ডিসি ফারুক আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কাওছার খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মমিন মামুন মেম্বার, তারেক আহমদ খজির, দপ্তর সম্পাদক আমির উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক ক্বারী লোকমান আহমদ, বিএনপি নেতা আরশ আলী রেজা, যুক্তরাজ্য বিএনপি নেতা সেবুল আহমেদ, যুক্তরাজ্য বিএনপি নেতা ও লামাকাজী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কাইয়ুম, জসিম উদ্দিন জুনেদ, তহুর উদ্দিন, লামাকাজী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ফয়জুল হক, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, যুক্তরাজ্য বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী কাউসার আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক নুরুজ্জামান, সদস্য সচিব ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আশিকুর রহমান রানা, পৌর কৃষক দলের সদস্য সচিব নূর আলী, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবুল খয়ের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তসলিম উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য তাজেখ আলী, সাইফুল খান, ফারুক মিয়া, আব্দুল হামিদ, হেলাল আহমদ, আশরাফ আলী, রাকিব আলী, ছাত্রদল নেতা সুজেল আহমদ সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী।
আলোচনা পর্ব শেষে নিখোঁজ নেতা এম ইলিয়াস আলীর দ্রুত সন্ধান ও মুক্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন।
এসএ/সিলেট
মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে ১৮ আগস্ট (মঙ্গলবার) এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিলেটের সামাজিক,...
মহানগরীর চালিবন্দরে শ্রীশ্রী বিষহরি মায়ের বার্ষিক পূজা উপলক্ষে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৮ আগস্ট (মঙ্গলবার) বেলা ১২ টায় শ্রীশ্রী...
বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগরীর আওতাধীন জালালাবাদ থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট)...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য নিখোঁজ এম ইলিয়াস আলীর...
মহানগরীর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করতে এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। সোমবার (১৭ আগস্ট) ২৪...