সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে দৃশ্যমান...
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের ছাতকে ২০ মাসের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মরম আলী (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৬ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাবনগাঁও এলাকার ২০ মাসের ওই শিশুর প্রতিবেশী মরম আলী। পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই শিশুটিকে মরম আলী প্রতিদিনই কোলে নিয়ে আদর করত। পরে রোববার শিশুটিকে তার বসতঘরে নিয়ে ধর্ষণ করেন।
এ সময় ওই শিশুর মা ঘটনাটি দেখে ফেললে তিনি পালিয়ে যান। পরে আহত শিশুটিকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনার পরদিন সোমবার (১৭ আগস্ট) ওই শিশুর বাবা মরম আলীর বিরুদ্ধে ছাতক থানায় মামলা করেন। পরে পুলিশ সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে মরম আলীকে বাবনগাঁও থেকে গ্রেফতার করে।
ইসলামপুর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আলী হোসেন বলেন, পরিবারের কাছ থেকে আমরা শুনেছি এই মরম আলী নাকি এর আগেও শিশুটির সাথে খারাপ আচরণ করেছে। ওই দিন শিশুটিকে ধর্ষণের সময় শিশুটির মা দেখে ফেলে। থানায় মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ মাসের এক শিশুকে ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন আছে। সোমবার রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত মরম আলীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের ৫০ কিলোমিটারে নির্মাণাধীন দৃষ্টিনন্দন আর্চ সেতুর...
সুনামগঞ্জের শাল্লায় মাদকসহ তিন জনকে আটক করেছে শাল্লা থানা পুলিশ। রোববার (১৬ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন দৌলতপুর...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমিজমা লিখে না দেওয়ার জেরে এক বৃদ্ধকে ৫০ হাজার টাকায় চুক্তি করে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায়...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ৭৫ বছর বয়সী বৃদ্ধ মোহাম্মদ আলীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূসহ কয়েকজনের বিরুদ্ধে। তড়িঘড়ি করে দাফনের প্রস্তুতি...
সুনামগঞ্জের ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী, আহারগাঁও ও মনিয়াসের উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী জমজমাট হাডুডু প্রতিযোগিতা। শনিবার স্থানীয় জনতা...