শ্রীমঙ্গল সরকারি কলেজে চালু হচ্ছে...
জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ‘জনতা পে (Janata Pay)’...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোররাত ৩টা ১০ মিনিটের দিকে উপজেলার বিরাহিমপুর জোড়াপুল সংলগ্ন গলিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন, মৌলভীবাজার সদর উপজেলার রাসেল মিয়া, বানিয়াচংয়ের সোহেল মিয়া, শ্রীমঙ্গলের জুয়েল মিয়া ও রাসেল আহমেদ।
পুলিশ জানায়, একটি প্রাইভেটকারে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে এসআই দীপংকর হালদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালিয়ে গেলেও গাড়িতে থাকা চারজনকে আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি সুইস গিয়ার চাকু, ধারালো চাকু, লোহার শাবল ও দুটি স্ক্রু-ড্রাইভার উদ্ধার করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রো-গ-২৭-১৭৯৫ নম্বরের টয়োটা এলিয়ন গাড়িটি জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ডাকাতির উদ্দেশ্যে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা হয়েছে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এসএ/সিলেট
জনতা ব্যাংক পিএলসি, শ্রীমঙ্গল শাখার ক্যাশলেস ও ডিজিটাল ব্যাংকিং কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজের শিক্ষার্থীদের জন্য ‘জনতা পে (Janata Pay)’...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে এক যুবককে হাতেনাতে আটক করে ৩...
সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য প্রতিরোধ, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং প্রাকৃতিক সম্পদ রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ৭২ পিস ইয়াবাসহ আব্দুল কাদির (৪৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।রবিবার (১৬...
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর...