শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিগডিগিয়া ছড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে তিন...
ছবি সংগৃহীত
মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মাথিউড়া চা বাগানে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মাথিউড়া চাবাগানের ২০ নম্বর সেকশন এলাকার একটি গাছের সঙ্গে গলায় দঁড়ি দেওয়া অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন, মঙ্গল বাউরী (৩৫) ও বিনতা বাউরী (৩২)। তাদের উভয়ের বাড়ি রাজনগর উপজেলার উদনা চা বাগান এলাকায়।
স্থানীয় জানা যায়, সকালে মাথিউড়া চা বাগানের ২০ নম্বর সেকশনের বাগান পাহাদার স্বপন রাজভর দেখতে পান চা বাগানের মোকাম আকাশি টিলায় একটি নিম গাছের সঙ্গে যুবক-যুবতীর ঝুলন্ত মরদেহ। পরে তিনি বাগান কর্তৃপক্ষকে জানালে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গল বাউরী ও বিনতা বাউরী এক মাস আগে কোর্ট ম্যারেজ করেন। কিন্তু তাদের উভয়েই বিবাহিত ও সন্তান ছিল। এই বিবাহের জের ধরে তাদের পরিবারে কলহের তৈরি হয়। একপর্যায়ে মঙ্গল বাউরী নতুন স্ত্রীকে নিয়ে মাথিউড়া চা বাগানের নিমগাছের সঙ্গে গলায় দড়ি পেচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
এ তথ্য নিশ্চিত করেন রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘটনাটি আত্মহত্যা। তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। এরই সূত্র ধরে ঘটনাটি ঘটতে পারে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার উদনা ছড়া, লাংলিয়া ছড়া ও ডিগডিগিয়া ছড়ার বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দুজনকে তিন...
‘মানুষ , পৃথিবি ও সমৃদ্বির জন্য স্বাক্ষরতা ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কুলাউড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত...
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সোমবার বিকেলে কুলাউড়া বালিকা উচ্চ...
মৌলভীবাজারের কুলাউড়ায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবজিত দুলাল মৃদুল (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।রোববার (৬ সেপ্টেম্বর) বেলা...
মৌলভীবাজারের বড়লেখায় গৃহবধূ মরিয়ম আক্তার মুন্নির (২২) আত্মহত্যার ঘটনায় স্বামী, শাশুড়ি, ননদ, ভাসুর ও জাসহ ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। যৌতুকের পাঁচ লাখ টাকা...