নগরীতে স্কুলছাত্র রিফাত হত্যার...
নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও...
ছবি সংগৃহীত
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
রোববার জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস, সিলেটের যৌথ আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ, র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, মৎস্য দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি অর্থনীতির চাকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে উৎপাদন বৃদ্ধি, উন্নতমানের পোনা সরবরাহ এবং হ্যাচারি ও নার্সারি ব্যবস্থাপনার উন্নয়নের পাশাপাশি মৎস্য চাষের বিভিন্ন চ্যালেঞ্জ দূর করতে হবে।
তিনি বলেন, সিলেটে মৎস্য চাষের উপযোগী প্রায় ২৫ হাজার পুকুর রয়েছে। এর মধ্যে মাত্র প্রায় ৫ হাজার পুকুরে বর্তমানে মাছ চাষ হচ্ছে। কৃষিজমির পাশাপাশি বিপুলসংখ্যক পুকুর অনাবাদি পড়ে থাকা অত্যন্ত দুঃখজনক। এ অবস্থা থেকে উত্তরণে অনাবাদি সব পুকুরকে পরিকল্পিতভাবে মৎস্য চাষের আওতায় আনতে হবে।
বিভাগীয় কমিশনার বলেন, সিলেটের মৎস্য খাতে বিপুল সম্ভাবনা রয়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগ এবং মৎস্য চাষি, সংশ্লিষ্ট কর্মকর্তা ও অন্যান্য অংশীজনের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্ভাবনাকে কাজে লাগানো সম্ভব। এর মাধ্যমে সিলেটসহ সমগ্র দেশ মৎস্য উৎপাদনে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী যাবের সাদেক, জেলা মৎস্য কর্মকর্তা সীমা রাণী বিশ্বাস, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা পদ্মাসন সিংহ, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী এবং সফল মৎস্য চাষি আবু তাহের বিল্লাল। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি, সংশ্লিষ্ট অংশীজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মৎস্য খাতে অবদান রাখায় তিনজন সফল মৎস্য চাষিকে পুরস্কার বিতরণ করা হয়।
এসএ/সিলেট
নগরীর কাজির বাজার (সেলফি ব্রিজ) এলাকায় নির্মমভাবে খুন হওয়া নবম শ্রেণির ছাত্র রিফাত আহমেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে প্রতিবাদ সভা ও...
সিলেটে আন্তর্জাতিক মানের ‘ডেন্টাল ট্যুরিজম হাব’ গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। তিনি...
‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো সিলেটেও জাতীয় মৎস্য পক্ষ- ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।রোববার জেলা...
সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২১ বোতল কেরু কোম্পানির ‘কান্ট্রি লিকার’ মদসহ সজল দাস নামে এক যুবককে আটক করা হয়েছে।শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টা ৪০...
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়ার আপোষহীন নেতৃত্বের কারণেই দেশে গণতন্ত্র ফিরে এসেছে। তিনি জেলখানায় জীবন বাজি রেখে...