কানাইঘাটে পুলিশের অভিযানে ইয়াবা ও...
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান। রবিবার পুলিশের...
ছবি সংগৃহীত
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান।
রবিবার পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় কানাইঘাট থানাধীন ০১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের নারায়নপুর এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (১৫ আগষ্ট) সন্ধ্যা সাড়ে কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় এসআই (নি.) আশীষ চন্দ্র তালুকদার সঙ্গীয় এএসআই (নি:) রাসেল মিয়া, এএসআই (নি.) বাপ্পী রুদ্র পাল, এএসআই (নি.) শামীম নূরসহ চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন।
কানাইঘাট থানাধীন ০১নং লক্ষীপ্রসাদ ইউনিয়নের নারায়নপুর এলাকার চিহ্নিত মাদককারবারী শফির উদ্দিন এর বসত ঘরে তল্লাশী চালানো হয়। এসময় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ তিন লাখ ১০ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে শফির উদ্দিন কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় পলাতক আসামীর বিরুদ্ধে কানাইঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
পলাতক আসামীকে গ্রেফতারের লক্ষ্যে অভিযানসহ চলমান মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।
এসএ/সিলেট
কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা এবং মাদক বিক্রির নগদ টাকা জব্দ করা হয়েছে। এসময় মাদককারবারী শফির উদ্দিন পালিয়ে যান। রবিবার পুলিশের...
মহানগরীর শাহজালাল উপশহরে একটি বাসার এসি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। রবিবার (১৬ আগস্ট) বেলা ২ টার দিকে এই ঘটনা ঘটে।...
মহানগরীর রায়নগর এলাকায় মিতালি নিকুঞ্জ ভিলায় নির্মমভাবে তিন খুনের ঘটনায় বাবুল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে তুলেছে পুলিশ। এসময় তাকে জিজ্ঞাসাবাদের জন্য...
পরিকল্পিত নগর গঠন, সুশৃঙ্খল নগরায়ন এবং পরিবেশ সুরক্ষার লক্ষ্যে সিলেট মহানগরী ও সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ...
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চলমান গ্যাস সংকট থেকে স্থায়ীভাবে বের হতে হলে প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। তাতে প্রায় দুই বছর সময়...