মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি : দুই ফার্মেসীকে ২৫ হাজার টাকা জরিমানা করলেন কানাইঘাটের ইউএনও

post-title

ছবি সংগৃহীত

কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণীর ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফেরদৌস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে অবস্থিত বিভিন্ন ফার্মেসীতে রবিবার বিকালে  অভিযান চালিয়েছেন।

অভিযানকালে ২টি ফার্মেসীতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে নগদ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন তিনি।

এরমধ্যে দি আজাদ ফার্মেসীতে ২০ হাজার ও হলিহেল্থ নামক ফার্মেসীতে ৫ হাজার টাকা। নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস জানান ড্রাগ লাইসেন্স বিহীন ফার্মেসী, ডায়াগনষ্টিক সেন্টারগুলোর তদারকীতে উপজেলা প্রশাসনের নিয়মিত নজরদারী রয়েছে।

এরপূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার মাদার কেয়ার নামক ডায়াগনষ্টিক সেন্টারে একই আইনে জরিমানা আদায় করেন। ফার্মেসীগুলোতে মেয়াদ উর্ত্তীণ ঔষধ বিক্রি বন্ধে নিয়মিত প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
 


এসএ/সিলেট