বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও...
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
ছবি সংগৃহীত
কানাইঘাট সংবাদদাতা : “রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ-সবার আগে বাংলাদেশ” এই প্রতিবাদ্য সামনে রেখে সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা মৎস্য অফিসের উদ্যেগে বর্ণাট্য র্যালী, আলোচনা সভা ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
এ উপলক্ষে রবিবার বিকাল ৩টায় মৎস্যজীবি, মৎস্য চাষী ও প্রশাসনের কর্মকর্তা সহ সর্বস্তরের জনসাধারণের অংশ গ্রহণে পৌর শহরে র্যালী পরবর্তী উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস।
এরপর জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভা ও পুরুষ্কার বিতরণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা (অতি.) অলিউর রহমানের সভাপতিত্বে ও কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি মৎস্য চাষী নিজাম উদ্দিনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন মৎস্য সম্পদ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি আমিষের চাহিদা পুরণ করে আসছে। বাংলাদেশ থেকে বিশে^র বিভিন্ন দেশে আমরা মাছ রপ্তানি করছি। দেশীয় মাছের বংশবিস্তারে কারেন্ট জালের অপব্যবহার বন্ধে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
কানাইঘাট খাল-বিল ও নদ-নদী এবং হাওড় বেষ্টিত একটি উপজেলা, এখানে মৎস্য চাষে মাধ্যমে বেকারত্ব দুরুকরণ সহ নিজেদের স্বাবলম্বী করতে মাছ চাষে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি। আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তাপস চক্রবর্তী তুষার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওলানা সামছুল ইসলাম, কানাইঘাট সদর ইউপির বিএনপির সভাপতি নিজাম উদ্দিন মেম্বার, উপজেলা যুবদলের সদস্য সচিব শফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহবায় বদরুল ইসলাম মেম্বার, পৌর যুবদলের আহবায়ক রুবেল আহমদ, সদস্য সচিব মামুন আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহমদ মেম্বার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা মীম সালমান, মৎস্যচাষী ফখর উদ্দিন চৌধুরী, পরেশ দাস প্রমুখ। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের মধ্যে কাড়াবাল্লা বড় চাতল যুব ফোরাম ও নিজ চাউরা দক্ষিণ মৎস্যজীবি সমবায় সমিতির নেতৃবৃন্দের হাতে পুরুষ্কার স্বরূপ সম্মাননা স্বারক তুলে দেন নির্বাহী কর্মকর্তা সহ অতিথিবৃন্দ।
এসএ/সিলেট
সারা দেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান’ কার্যক্রম। শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও...
জাতীয় শিশুকিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটে উদ্যোগে ৬ষ্ঠ ক্ষুদে গণিত উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১২ সেপ্টেম্বর)...
রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর সিলেট সফর উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, সিলেট ইউনিটের...
কানাইঘাট প্রতিনিধি :: কানাইঘাটে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল...
সিলেট-৬ আসনের (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- প্রাথমিক শিক্ষায় সরকারি প্রতিষ্ঠানের...