সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প

সুস্থ জীবনের জন্য মুখের স্বাস্থ্য নিশ্চিত করা জরুরি: কয়েস লোদী

post-title

ছবি সংগৃহীত

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উদ্যোগে এক ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিদ্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, শারীরিক সুস্থতার সঙ্গে মুখের স্বাস্থ্য অঙ্গাঙ্গিভাবে জড়িত। অবহেলার কারণে দাঁত ও মুখের জটিল রোগ হতে পারে, যা সচেতনতার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। সমাজের সব শ্রেণির মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের এই নিঃস্বার্থ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তিনি শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই দাঁতের সঠিক যত্ন নেওয়া ও নিয়মিত পরীক্ষার অভ্যাস গড়ার পরামর্শ দেন।

সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেব নাথের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ও উপস্থিতি ছিলেন— আল-আমিন অ্যাসোসিয়েটস পিএলসির পরিচালক ডা. মোস্তফা শাহ জামান চৌধুরী ও জুবায়ের আহমদ চৌধুরী, সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের উপাধ্যক্ষ ডা. মো. মুমিনুল হক এবং অ্যাসোসিয়েটসের  ফাইনান্স ডিরেক্টর ডা. সোলাইমান আহমদ, আশরাফ আরমান প্রমুখ।

দিনব্যাপী পরিচালিত এ ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একদল দল বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সেবাগ্রহীতাকে বিনামূল্যে দাঁতের পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা এবং মৌখিক স্বাস্থ্য সুরক্ষাসংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন।


এসএ/সিলেট