আদালতের নির্দেশে কানাইঘাট লোভাছড়া...
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
বানী
সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে ‘সৃজনশীল পণ্য প্রদর্শনী ও শিল্পপণ্য বাণিজ্য মেলা আগামী ১০ অক্টোবর থেকে মাসব্যাপী এই মেলা নগরীর ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠে মেলা অনুষ্ঠিত হবে।
আয়োজিত এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় সিলেট উইমেন চেম্বারের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বারের দায়িত্বশীলরা জানান, নারী উদ্যোক্তা ও শিল্প উদ্যোক্তাদের তৈরি সৃজনশীল পণ্য প্রদর্শন, বিপণন এবং ব্যবসার প্রসারে এই মেলার আয়োজন করা হচ্ছে।
মাসব্যাপী এই বাণিজ্য মেলার মাধ্যমে সিলেটের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেনমেলায় ১৫০ টিস্টল থাকবে।
আয়োজকরা সিলেটবাসীকে বাণিজ্য মেলায় সর্বাত্মক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
এই মেলাকে সাফল্যমণ্ডিত করতে সর্বস্তরের জনগণের উপস্থিতি ও পাশে থাকার জন্য অনুরোধ জানান সিলোট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উপস্থিত ছিলেন, প্রেসিডেন্ট লুবানা ইয়াসমিন শম্পা,ভাইস প্রেসিডেন্ট আলেয়া ফেরদৌসী তুলি,পরিচালক রেহানা আফরোজ খান,পরিচালক রেহানা ফারুক শিরিন পরিচালক আসমাউল হাসনা খান, পরিচালক গাজী জিনাত আফজা,পরিচালক তাহমিনা হাসান চৌ,পরিচালক শাহানা আক্তার প্রমূখ।
জুয়ে/সিলেট
উচ্চ আদালতের নির্দেশে সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় জব্দকৃত ও স্তুপকৃত পাথর রয়েছে কিনা তা সরেজমিনে তদন্ত করেছেন তদন্ত কমিটির আহবায়ক খনিজ...
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি: প্রতিষ্ঠার ২৯ বছর পর প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয়েছে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।...
সিলেটের ফেঞ্চুগঞ্জ বাজার থেকে ট্রেনের টিকিট কালোবাজারির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে এক মাসের বিনাশ্রম...
সিলেটে গত সেপ্টেম্বর মাসে জেলা প্রশাসনের পরিচালিত ১৬১টি মোবাইল কোর্ট অভিযানে ৬১৩টি মামলা হয়েছে। এসব মামলায় মোট ৩৪ লাখ ২৩ হাজার ৮ টাকা জরিমানা আদায় করা হয়েছে।...
সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিজিবির ৪৮...