কুয়েতে নারী গৃহকর্মী রেশমা বেগম দূতাবাসের সহায়তায় দেশে প্রত্যাবর্তন

post-title

ছবি সংগৃহীত

কুয়েতে অসুস্থ ও মানবিক সংকটে পড়া বাংলাদেশি নারী গৃহকর্মী  মিজ্‌ রেশমা বেগমকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে দেশে প্রত্যাবর্তনের ব্যবস্থা করেছে বাংলাদেশ দূতাবাস, কুয়েত।

নারী গৃহকর্মী রেশমা বেগম দীর্ঘ দিন কুয়েতে একটি বাসায় নারী গৃহকর্মী হিসাবে কাজ করতেন। কিন্তু কফিল বা মালিক পক্ষ বেশ ভাল নয়। মাসিক বেতন দিতে গড়িমসি সহ মানসিক ভাবে বিভিন্ন চাপসহ বিভিন্ন অভিযোগ করেন।

পরে বাংলাদেশ  দূতাবাসের সহায়তায় তাকে গত ১৪ জুন ২০২৬ তারিখে কুয়েতের জাজিরা এয়ারওয়েজের একটি ফ্লাইট নং- J9 531K যোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এ সময় বাংলাদেশ দূতাবাসের একজন প্রতিনিধি তাঁকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আইনী প্রক্রিয়া শেষে  বিদায় জানান।

এসএ/সিলেট